স্বাস্থ্য সেবায় দ্বৈতবাণী

হঠাৎ আমার গৃহবাসে সীমিত আকারে স্বাস্থ্যঝুঁকি;
কেমন হতো আমার সেইদিন–
আত্ম সূত্র দুই প্রতিষ্ঠান তুমুল বাকবিতন্ডায়
আমার জ্ঞাতার্থে– পৃথক পৃথক বাণী শুনায়
.
আপনি চোখ রাখুন, পড়ুন যথাক্রমে-
.
ক.
“স্বাস্থ্যঝুঁকির এ দায় রাষ্ট্রকে নিতে হবে, নইলে ইদে কঠোর সুস্বাদু খাদ্যসূচিতে নামবো।”- আমরা, বাংলাদেশ লকডাউন হেলথ কেয়ার।
.
খ.
“আপনি চায়নার আবিস্কারের চেয়েও শক্তিশালী। উনি আছেন বলেই আপনার স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণ রেখেছি।”- আমরা, বাংলাদেশ স্বাস্থ্যবিধি রিডিং ফোরাম।
.
অতঃপর, সেই থেকে দ্বৈতালয়ের আমি
মত প্রকাশে কারো স্বাধীনতায় বাম হাত দিতে শিখিনি।
মোট পড়েছেনঃ ৭৯০জন আজ পড়েছেনঃ ০জন

৭টি মন্তব্য

  1. সহমত প্রকাশ করাই যায় বাম হাতের অপব্যবহার না করেই 🙂
    যার-যার বাক স্বাধীনতা নিয়ে সবাই সুখী হোক লকডাউনের আওতায়।

    মিনি কবিতাকথন ভালো হয়েছে নাজমুল,
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন