সুবাসহীন বসন্ত

তোমার এ রঙ্গিন বসন্তে যেন বাঁধা না হয় আমার এ প্রেম।
আমার যা কিছু আছে সব জমা থাক অক্ষত পাথরের মতো।
তোমাকে ভালবাসি নিভৃতে রাত্রি আর সত্তার পরিসরে।
তোমায় ঘিরে স্বচ্ছ ফুলদানির ফুলের সুবাস।
আমার এ বনফুলে তাই সুবাস ছড়ায়নি
শুধু শিশিরে ভিজে হয়েছে সজিব।
এ বনভূমির এক গুচ্ছ নীল ফুল
বিদ্ধ করে অচেনা সব সুবাস।
আমার এ বসন্তে, ঝাঁক ঝাঁক জোনাকির আলোয় ঘাসবুকে নেচে ওঠি আমি প্রজাপতির মতো।
শুক্লপক্ষে তারাময় ঐ নীল আকাশে মুখ রাখি।
আকাশের মতো আমার প্রেমে মায়াময় দীপ্তি নেই,নেই সুনিবিড় ছায়া।
আমি কাটাবো বসন্তহীন অনন্ত প্রহর।
,,,,,,,,,,,,,,মৌনতা রিতু,,,,,,,,,,,
১৩/২/১৭.

মোট পড়েছেনঃ ৬৭৯জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. আমার এ বসন্তে, ঝাঁক ঝাঁক জোনাকির আলোয় ঘাসবুকে নেচে ওঠি আমি প্রজাপতির মতো।
    শুক্লপক্ষে তারাময় ঐ নীল আকাশে মুখ রাখি।
    আকাশের মতো আমার প্রেমে মায়াময় দীপ্তি নেই,নেই সুনিবিড় ছায়া।
    আমি কাটাবো বসন্তহীন অনন্ত প্রহর।
    তা কি হয় মনু আপনার উনিতো আছেন হা করে….
    খুব ভাল লাগল বসন্তের বিরহী কবিতাটি।বসন্তের শুভেচ্ছা -{@

  2. *তারাময় আকাশ নীল হবার কথা নয়, হবে কালো। কিংবা হতেও পারে।
    *পাথর কিন্তু অক্ষয় নয়
    *ঝাঁকে ঝাঁকে জোনাকির আলোয় নেঁচে ওঠা তবুও বলছো দিপ্তী নেই!
    *তুমি বড্ড স্বার্থপর ভালোবাসায়।
    ……. ভালো হয়েছে কবিতা ভাবীজান 🙂

    1. প্রেম আসে কতো ভাবে তার ঠিক নাই। বসন্তে আসে, শীতের কনকনে ঠান্ডায় আসে, চৈত্রের দুপুরে আসে। বরষায় ভিজে জুবুথুবু হয় প্রেম।
      আর পাঁচ কাল কি আর আছেনি এহন?
      রিতুও এখন ছন্নছাড়া। কাইটা ছাইটা তিন খান।

      1. ঠাডা পরা চৈত্রেও আসে!
        ‘রিতুও এখন ছন্নছাড়া।’ তাইতো!
        খুব তাড়াতাড়িই শুধু এক কাল দেখবেন। হে চৈত্রের ঠাডা পরা রোদ, এসো এসো, এসে আমাদের প্রেমের ভীত আরো শক্ত পোক্ত করো।

      2. এক্কেরে বিদেশ থেকে আনা সিমেন্ট দিয়ে ভিত্তি শক্ত হোক।
        যাইব কৈ? ভুমিকম্পেও নড়বে না।
        হ, রিতুর এক কালই শুরু হইবে খুব শিগ্গির।

  3. ২৫ বসন্ত পার করেছি, ৩৩ পার করি, তারপর সুনিলের মত করে একখানা কবিতা লিখে আপুকে বলল আমিও লিখতে পারি।

    এখন পারি না, তবে পড়ে মুগ্ধ হয়ে যাই।

    1. আমার আনিস ভাইটু যে সুন্দর করে গল্প লেখে তা কজনই লিখতে পারে। আমি খুব অপেক্ষায় আছি কবে ভাইটুর একটা বই বের হবে।
      এগুলোরে কবিতা বলে!
      আজাইরা প্যাঁচাল। ভাল থেকো ভাই।

  4. ও শান্তসুন্দরী তোমার বসন্তে সজীবতা নেই, তাই আমার মন খারাপ।
    এদিকে আমার কি হয়েছে জানো?
    আগামীকাল ডেটিং-এ যাবো মানে ১৪ তারিখে। :p
    কিন্তু কার সাথে সেটা বলবো না। শরম করে। :p

    “ফাগুণ হাওয়ায় হাওয়ায় করেছি যে দান”—ফাগুনী শুভেচ্ছা আপু। -{@

    1. দাঁড়াও গুগল মামাকে জিজ্ঞেস করি তুমি কার সাথে যাচ্ছ।
      আপু তোমাকেও অনেক অনেক অনেক বেশী শুভেচ্ছা দিলাম। ভাল থেকো।

মন্তব্য করুন