শিশির বিন্দুর খোঁজে।

কাচের এক স্বচ্ছ পাত্র হাতে, শিশির বিন্দুর খোঁজে চললাম দুর্গম সব অরণ্য পেরিয়ে।
খুঁজতে খুঁজতে তোমার দুয়ারে এসে দাঁড়াই।
তোমার দুয়ারে মরুভূমির ক্যাকটাস দলের সশস্ত্র প্রহরির টহল গর্জন
হুঁশিয়ারির সরঞ্জাম এবার ব্যপক তাদের।
তোমার দুয়ার খোলা, তবু তা পাঁচিল ছাড়া এক কয়দখানা।
আমি তবু সূক্ষ কাটাতারের বেষ্টনী ডিঙ্গিয়ে যাই।
আমার শরীর ঢাকা এ মসলিন ওড়না পেচিয়ে নেয় সূক্ষ কাটাতার তোমার।
আমি হোঁচটেও কাচের পাত্রটি সামলে চলি, শিশির বিন্দুর খোঁজে।
দু’কদম চলি দু’কদম পিছাই,
সূর্যের আলো উত্তাপ ছড়ায়, শিশির বিন্দু হাওয়ায় মিলায়।
আমি ও আমার আপন গৃহের  পথ ভুলি
যে পথে এসেছি জোর কদমে তোমার দুয়ার অবধি,
সে পথেও এখন জোয়ারের বেগ শেষ হয়েছে
দেখা দিয়েছে ভাটার টান।
তোমার দুয়ারে আসতে, ভরা জোয়ারেও মাঝ দরিয়াতে তরী ভাসিয়েছিলাম।
কোনো ঝড় ঝঞ্জার ভ্রূকুটিকে গ্রাহ্য না করে। আমার মন ছিল ব্যাকুল
তোমার ঘাসবুকের ঐ শিশির বিন্দুর তরে।
কাচের খালি পাত্র হাতে ঘরে ফিরব
আবারো এক শিশির ভেজা ভোরের অপেক্ষায়
দীর্ঘ এ পথ পরিভ্রমণের ফলে
আমার আপন গৃহের রূপও ঝাপসা হয়ে আসে।
আজ এ দেহ ক্লান্ত, মন অবসন্ন, মেজাজ রুক্ষ
ফিরতি এ পথে অসহিষ্ণু, বাগযুদ্ধ যতো, অহেতুক সব দলাদলি।
,,,,,,,,,,,,,,মৌনতা রিতু,,,,,,,,,
,,,,,,,,,,,,,,১৬/১/১৭,,,,,,,,,,,,

মোট পড়েছেনঃ ৫৫২জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. শিশির বিন্দু একটি স্বাভাবিক ভাবে বেচে থাকার একটি উপমা মাত্র।দেশে কিংবা সীমান্তবর্তী যত হত্যাকান্ড জীবনের স্বাভাবিক মৃত্যুকে ব্যাহত করে।লেখা ভালো লাগা রেখে গেলাম। -{@

  2. লাভ নাই লাভ নাই। এই খোঁজাখুঁজির ক্ষেমা দেন। কারন শিশির বিন্দু নামে কিচ্ছু নাই। হেইডা মরীচিকা আর মরীচিকা পাওন যায়না।

    1. শিশির বিন্দু আছে আছে। তাই তো এতো খোঁজাখুঁজি চলতাছে। দেখি যদি কোনোদিন পাই।
      দোয়া কইরেন। পাইলেও তো পাইতে পারি। দোয়াতেই মুশকিল আসান।

  3. “দেখা হয় নাই চক্ষু মেলিয়া
    ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
    একটি ধানের শিষের উপর একটি শিশির বিন্দু।”

    শান্ত-সুন্দরী আমি এতোটাই মুগ্ধ যে কি বলবো! তোমার এই কবিতাটাকে এক নম্বর অবস্থানে রাখলাম। -{@

  4. তাহলে কী দাঁড়ালো? তুমি কোথায়?
    যাওয়া হয়না আসলে, হয়না আগের জায়গাতেও ফিরে আসা।
    কাঁচের পাত্রটি যত্নে রেখো, অন্তত নিজের ঘাসবুকে শিশিরকণায় ভরে উঠুক।
    ভালো লিখেছ ভাবীজান। যাও বেতন ছাড়াই তোমারে সব শিখায় দিলাম। :p

  5. আপু শেষ পর্যন্ত আপনিও কবি হয়ে গেলেন? আমার কি হপে? আমি কি কবি হতে পারবো না? ;(
    ভাটি না আসুক কখনো জীবনে। খুব সুন্দর লিখেছেন।

    1. আমাদের সজু ভাই এর হাসির পোষ্ট থেকে বঞ্চিত করলে কিছুই হবে না, এটা নিশ্চিত।
      এইডা কুবিতা হইছে! বাহ! তাইলে তো মুই কুবি \|/
      যাইহোক, অনেক ধন্যবাদ। এতোদিন পরে কেন ভাই?

  6. অতৃপ্তি, আকাংখা আমাদের বাঁচিয়ে রাখে,
    সব পাওয়া যদি হাতের নাগালে চলে আসে, তবে না পাবার বেদনায় কিন্তু আমরা অতৃপ্ত হবো।
    ইদানিং বেশ ভাল লিখছেন আপনি,
    লেখা চলুক…………
    শুভ কামনা।

মন্তব্য করুন