মৌন শব্দ

জীবন চলার পথে ধ্বংসলীলার মতো যে সময়গুলো পাশ কাটিয়ে যায়,
ছুঁয়ে যায় ভেঙে দিয়ে যায় সবকিছু।
আমার চোখের অতলস্পর্শ গভীরতায়
সে সব দৃশ্যপট ভাষাহীন বাণীর মতো স্তব্ধ হয়ে থাকে,
যেন এক নিথর সায়র।
আমি যেন শ্মশানের বুকে জ্বলে থাকা কম্পিত ঐ মৃৎ প্রদীপের মতো।
হঠাৎ ঝড়ের মাতামাতিতেও নিভু নিভু করেও জ্বলতে থাকি।

,,,,,,,,মৌনতা,,,,,,,,
১২/৬/১৭.

মোট পড়েছেনঃ ৬৫৩জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. এ শব্দমালা মৌন হয় কী করে? কত কথাই যে বলে গেলো। কিছু সময় আসে এমন, আমাদের কিছুই করার থাকেনা। আমরা কিসের স্রোতে যেন শুধু চলতেই থাকি। ছোট্ট সুন্দর লেখা বিষাদের ভারে নুয়ে পড়েছে। শব্দেরা আবার ঝগড়াঝাঁটিতে মেতে উঠুক।

    1. সেদিন ডাইনিংএ বসে পড়তে পড়তে মৃৎ প্রদীপ শব্দটি পেলাপ। লিখতে গিয়ে এইটুকু শব্দই পেলাম।
      সত্যিই যে সময়গুলোতে চেয়ে থাকা ছাড়া আর কোনো কিছু করার থাকে না, তখন শুধু উপরের দিকেই তাকিয়ে থাকি ক্ষণে ক্ষণে।
      তোমার ভাল লেগেছে শব্দগুলো, জেনেই ভাল লাগছে। ভাল থেকো। -{@ -{@ (3 -{@

    1. জ্বলতে থাকুক। দেখি কতোটা জ্বলতে পারে। কেরোসিনের যে দাম! তাতে আর কতোোটুকুই বা জ্বলতে পারবে!
      ভাল থাকবেন কবি ভাই।
      অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

  2. আমরা এমনই একজন মৌনতাকে চিনি যিনি ঝড়ের মাতা মাতিতেও নিভু নিভু করেও জ্বলতে থাকে।এমন মানষিকতার মানুষ খুবই কম।লেখাটা মন ছুয়ে গেল। -{@

    1. মাটির প্রদীপ দেখেই শব্দগুলো এসছিল। তাই লিখে ফেললাম। আর সত্যিই তো মানুষের জীবনটা এমনি। নিভেও নেভে না। বিশেষ করে মেয়েদের।
      ভাল থাকবেন ভাই। শুভকামনা রইলো।

  3. অনেক অনেক অনেক ভাল লেগেছে ছোট কথামালার লেখাটি।
    নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেই হবে, জ্বলতেই থাকবে নিভু নিভু হলেও।

    শুভ কামনা।

    1. আসলেই ভাইয়া নিভে যাওয়াই ঠিক না। কারো জন্যই কিছু থেমে থাকে না।
      অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।
      আপনাদের উৎসাহেই যা তা লিখতে সাহস পাই।

  4. মৌনাতাও যে কথা বলে তা তোমার এই ছোট লেখা মাধ্যমে বুঝলাম। আসলেও ধংস স্তুপের উপর দাডিয়ে থেকেও অনেক সময় কিছু বলা যায় না। চলতে হয় বলে চলি।
    তবে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যে ।
    ভাল লেগেছে শব্দমালা।

  5. অভিমানী শিশির তুমি কথা কও!
    রোদের আঁকিবুকিতে মিলিয়ে যেওনা
    ও রোদ ওম দাও, মেঘের ফাঁকে হীরকদ্যুতি ছড়াও!
    অভিমানী শিশির তুমি একা নও,
    ওই দেখো শিউলী ফুলও অভিমানে ঝরে পড়েছে।
    ও দিন তুমি মৃত্যু হয়োনা আর! ——আপু তুমি আমাকে কবিতা ধার দাও তো! লিখতেই পারছিনা। দারুণ লিখছে তোমার কলম, আর চমৎকার ভাবনা বুনে চলছে শব্দগুলো। -{@

মন্তব্য করুন