মেঘের বুকে শুভ্রতা।

আকাশের বুক চিরে, কালো মেঘের চোখের কোণ ঘেসে,
কোনো এক আলোর ঝলকানি পেয়ে
উড়ে গেল যে বক পাখি,
তার সেই শুভ্রতায় আমি তোমাকে দেখেছিলাম।

তুমি মেঘ চেয়েছ, আমি এক চিলতে রোদ ঢেলে দিয়েছি হয়ত,
আমিই মেঘ চেয়েছি
তুমি দিতে চেয়েছ,
এক চিলতে সোনালি রোদ।

beautiful-bird-birds-cloud-clouds-Favim.com-284447

দেখা হয় না তোমার সাথে, প্রতিনিয়ত প্রতিক্ষণ,
ভেবে নাও, ভালোই তো আছি, কি আর প্রয়োজন !

এক চিলতে রোদ্দুর আমার,
আমার আকাশেই বড় বেমানান।

সাদাকালো ঐ মেঘের খেলায় বক পাখির নীড়ে ফেরা।

মোট পড়েছেনঃ ১,১৬৬জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

      1. কি খাইবা কও 🙂
        কাচ্চি বিরিয়ানি খুব ভাল রান্না করি আমি সাথে চিংড়ির মালাইকারি, এক গ্লাস বোরহানি । :p রেডি থাক সামনের জানুয়ারিতে সবাইকে মোংলা যেতে হবে। সুন্দরবন দেখাব।

    1. তাইলে জলকন্যার কাছে যামু, যার ছায়া পড়ে জলে। নদীর বুকে রোদের ঝিলিক দারুন কিন্তু।
      সোনেলার সবাই মিলে লেখা শেখালো, আবার বলছে ! সত্যি এই ঋন শোধ করার মতো নয়।

মন্তব্য করুন