মন্তব্যাঘাতে ব্লগার সজীব গুরুতর আহত

Nitesh Barua [640x480]আজ সকাল আটটা ত্রিশ মিনিটে সোনেলার বিশিষ্ট ব্লগার সজীব মন্তব্যাঘাতে গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সোনেলা প্রতিনিধি নাজনিন হুসাইন=

আজ সকাল ঠিক সারে আটটায় সোনেলার ব্লগের স্বনামখ্যাত ব্লগার ব্লগার সজীব মন্তব্যাঘাতে গুরুতর আহত হয়েছেন। আগে থেকেই ওত পেতে থাকা মন্তব্য সন্ত্রাসী ব্লগার সজীবের উপরে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা ব্লগার সজীবকে সোনেলা হাসপাতালে ভর্তি করায়।তিনি এখন সুখ শয্যায় আনন্দের সাথে পাঞ্জা লড়ছেন।

দর্শক চলুন এবার সুখ শয্যায় শায়িত ব্লগার সজীবের সাথে কথা বলি।
এই যে ব্লগার সজীব সাহেব আপনার অনুভূতি কি এখন? দর্শক দেখছেন সজীব সাহেব কথা বলতে পারছেন না, আমি প্রথম প্রশ্ন কি করতে পারি আগে থেকেই যেন কিভাবে জেনে গিয়েছিলেন,জবাব লিখিয়ে রেখেছিলেন এক জন সুদর্শনা নার্সকে দিয়ে। এই যে দেখুন উনি কি লিখিয়ে রেখেছেন-ওনার অনুভূতি নাকি এখন কঠিন। কঠিন অনুভূতি দিয়ে উনি কি বুঝাতে চেয়েছেন তা নিয়ে বিশ্লেষণের দাবী রাখে।

প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং ব্লগার সজীবের সরবরাহকৃত ডকুমেন্ট থেকে জানা যায়, মন্তব্য সন্ত্রাসী নীতেশ বড়ুয়া ১৪ অক্টোবর গভীর রাতে ব্লগার সজীবের ব্লগ বাড়িতে হানা দেয়।মন্তব্য বোমা নিক্ষেপ করে বাড়িতে।সন্ত্রাসী নিতেশ যখন এই হামলা করে, তখন ব্লগার সজীব গুলশানের এক পার্টিতে ছিলেন।গভীর রাতে বাড়ি এই হামলার অবস্থা দেখে মডু নামক পুলিশদের ফোনে জানায়।কিন্তু মডু পুলিশরা এই ফোনে গুরুত্ব দেন নাই।মডু কক্ষে অনেকের নাক ডাকার শব্দ ব্লগার সজীব মোবাইলেই শুনেছেন।
আজ সকাল সারে আটটার সময়, সজীব সাহেব,মন্তব্য বোমা পরিষ্কার করছিলেন এই সময়ে আবার মন্তব্য সন্ত্রাসী নীতেশ সজীব সাহেবের উপর ঝাঁপিয়ে পরে। একটি মন্তব্য বোমা অপসারণ করে তো দুইটি বোমা নিক্ষেপ করে। একসময় সজীব সাহেব আহত হয়ে ব্লগবাড়ি হতেই দৌড়ে পালিয়ে জীবন রক্ষা করেন।

দর্শক সোনেলায় এমন সন্ত্রাসীর আক্রমণ এই প্রথম নয়।ইতি পূর্বে অনিকেত নন্দিনী নামক এক সন্ত্রাসী হামলা চালিয়ে বহু ব্লগারকে আহত করেছেন। এখন আবার নীতেশ বড়ুয়ার আগমন।সোনেলার পুলিশ মডুরা নাকে তেল দিয়ে নাক ডেকে ঘুমায়।
আর কত ব্লগার আহত হলে তাদের এই নাক ডাকা বন্ধ হবে?
আর কত  ব্লগারকে ব্লগার সজীবের মত সুখ শয্যায় আনন্দের সাথে পাঞ্জা লড়তে হবে?

=নাজনিন হুসাইন
সোনেলা টিভি
সোনেলা।

মোট পড়েছেনঃ ৭৮৮জন আজ পড়েছেনঃ ০জন

৬৯টি মন্তব্য

  1. তোমার উপরেও??? 😮
    শিষ্য আমি ভাবছিলাম খালি আমার উপরেই বোমা মারা হয়েছে।
    কিন্তু এখন দেখি না. …
    ষড়যন্ত্র এটা গভীর ষড়যন্ত্র…. …
    এক সাথে গুরু শিষ্য এর উপর হামলা!!!”?
    মডুরা সব কুথায়। এর প্রতিকার কি হবে না।

    1. ওস্তাদ আপনার উপরেও?!! 🙁 মডুরা সব নাকে খাটি সরিষার তেল দিয়ে নাক ডেকে ঘুমায় ওস্তাদ। সম্মিলিত আক্রমণ করতে হবে এই মন্তব্য সন্ত্রাসীর উপরে।আসুন একদিন সবাই তাকে অনলাইনে পেয়ে আক্রমণ করি।দেখি কত গমে কত আটা 😀

    1. আপনাকে কে জানালো আপু? ছোট ভাই আহত হয়েছে,একটু এগিয়েও এলেন না ভাইকে সাহায্যের জন্য? 🙁
      নাকি আপনিও আক্রান্ত হয়েছেন?

      1. মডু এই হামলা চালাতে দুইজনের উপরে নিষেদাজ্ঞা জারি করেছেন বলে দু’জনকে হামলা হতে রেহাই দেওয়া হয়েছে। নিজে বাঁচতে চাইলে মডুর সাথে তৈলমর্দন চালাতে থাকুন।

        বিস্তারিতঃ পরের পোস্টে।

        প্রাপ্তিঃ সোনেলা মারফত

        1. অপেক্ষা করুন মন্তব্য সন্ত্রাসী। জনগণ জেগে উঠছে এবার।আর রক্ষা নেই।সম্মিলিত মন্তব্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সন্ত্রাসীর জীবন তামা তামা করে দেয়া হবে,উহহাহাহাহাহ :D)

        2. প্রত্যুত্তরে- হামলার জবাবে হামলা!
          পুনঃহামলার জন্য তৈরী থাকুন তবে, মনে রাখবেন চৌধুরী সাহেব থুক্কু সজু বাইয়া সাহেব! আমার একটি পোস্ট বনাম আপনার গোতা দশেক পোস্ট :D)

        3. একটি শর্তে থামতে পারে এই হামলা।

          যদি-
          শুন্যাপু, লীলাপু, অনিকেত নন্দিনী, নীলা’দি, সজু বাইয়া, কৃন্তনিকাপুরা আবার আগের মতো আমার হামলা চালানোর সময়টুকু কেড়ে নেন।

          নচেৎ এই হামলা থামবার নয়। :v

        4. এটা তো মাথায় ছিলো না!!!!!! মুয়াআআআআআআআহহহহহহহহহহহহহহহহহহ হাহাহাহাহ… পাগল সেতু নাড়াতে মানা করতে নেই আর মন্তব্য সন্ত্রাসীকে কারণ দিতে নেই। মুয়াআআআআআআআআআহহহহহহহহহহহহহাহাহাহাহাহাহাহ \|/

    1. কারণ এখানে আবারো প্রথম মন্তব্য করার ১০ মিনিট আগেই পোস্ট পড়ে হামলা এসেছিলাম। বুঝে নাই প্রথমে যে বাইরে হামলার উত্তর দিতে এসে যে ঘর ফেলে চলে এসেছে :D) :D) :D) :D)

  2. পাঞ্জা লড়া একটি অতীব মজাদার খেলা, তাই পাঞ্জা লড়তে থাকুন।
    নীতেশ দাদা, ক্যারি অন। রোগীর স্ট্রেচারের কথা বলছি। 😀

    1. মানে কি? ও শুন্য আপু,আপনি না আমাকে খুব স্নেহ করে সজু ডাকেন? আর এখন এই শীর্ষ মন্তব্যসন্ত্রাসীকে উৎসাহ দিচ্ছেন?এই ছিল আপনার মনে? ;(

      1. মুয়াআআআআআআআআআআআহাহাহাহাহহাহাহহহহ মুওাআআআআআহহাহাহাহাহাহাহাহহাহাহাহ

        এ লড়াই জেতার লড়াই…মুওয়াআআহাহাহাহহাহাহাহা

        শুন্যাপু আমার সাথে…মুওয়াহাহাহাহাহাহাহাহাহ :D) \|/

  3. মডুদের নাক কাকে ডাকছিল বুঝলাম না, এইসব ভাদাইম্যা টাইপের মডু দিয়া সোনেলা ক্যাম্নে চলতেছে কে জানে? নীতেশ ডা কে মটুদের ফেছনে লাগিয়ে দেয়া হোক।

  4. অনিকেত নন্দিনী আপু আক্রমণ করেছিলেন ফেইসবুকে,আর ইনি ডাইরেক্ট সোনেলায়।আমার বাড়িতেও হামলা হয়েছে।
    এর দাঁত ভাঙ্গা জবাব দিতেই হবে।মন্তব্য সন্ত্রাসীর কালো দাঁত( দাঁত মাজে না এক বছর) ভেঙ্গে দাও গুড়িয়ে দাও 😀

    1. আপাতত ক্ষ্যামা দিয়েছি। পালাক্রমে আপনি, শুন্যাপুও আসছেন শীঘ্রই। ফাঁকি দিবেন? পোস্ট সব আবার হুকুড়মুকুড় করিয়ে ছাড়বো 😀 \|/

মন্তব্য করুন