মনের ভেতর মন
অচেনা ভুবন,
বিধাতার দানে
হলো মিলন।
মন বলে মনের কথা
নীল আকাশের মতো,
মনের গান যত ছিল।
মরণের কথা মনে হলে
জাগে বড় ভয়,
কেউ বা ভাবে পুরোপুরি
কেউ বা অজানায়।
কারে বা কই কিসের কথা
যখন ভাবি তখন ব্যথা,
আসল মানুষ যায় না চেনা
দুঃখবিহীন সুখের ঠিকানায়।
মন বলেছে ঠিক বলেছে
ভাবি যখন নিরালায়,
সুখের ঠিকানায় সব ভুলে যাই
পৃথিবী তখন চোখের কিনারায়।
মোট পড়েছেনঃ ৯৫৫জন
আজ পড়েছেনঃ ০জন
মন যে কত কথা বলে 🙂
ভালো লেগেছে কবিতা —–
সুন্দর ।
কারে বা কই কিসের কথা
যখন ভাবি তখন ব্যথা,
আসল মানুষ যায় না চেনা
দুঃখবিহীন সুখের ঠিকানায়।’’,,,,,,,,,,,,,,,,,সুন্দর একটি কবিতা
পাগল মন মনরে
মন কেন এত কথা বলে।
মন বলেছে ঠিক বলেছে।
ভালো লেগছে। শুভেচ্ছা।