১+৪/৪+৪
আজ ভেবে ছিলাম
লিখবো শুধু প্রেমের কথা
না শুধু লিখলাম
বুক ভরা ওই দারুণ ব্যথা।
আজ শুধু মনে
চাই যে ওগো বন্ধু তোমায়
চাই প্রতি ক্ষণে
তুমি ডাকবে কবে আমায়।
চাই আমি শুধু
সুন্দর রাঙা ওই না বধু
থাক বলে দাদু
খুব হয়েছে কাব্য শুধু।
পাই না তো ভেবে
লিখব কি আর প্রেমের কথা
মন শুধু নেবে
তারই জন্য অশেষ ব্যথা।
তাই আর লিখব না
কষ্টের কথা নিয়ে কবিতা
পাই কষ্ট ওই না
মনের কোণে ভাসে ছবিটা।
রচনাকালঃ
২৯/০৬/২০২১
মোট পড়েছেনঃ ৯৬৭জন
আজ পড়েছেনঃ ০জন
খুব ভালো লাগলো,
ভালো থাকবেন শুভ কামনা //
শুভকামনা রইল
ভালো লাগলো
শুভকামনা রইল।।।।।
আপনার লেখা “ব্যথার কথা” কবিতাটা পড়ে সত্যি নিজের মনটা কেমন যেন বিষন্ন হয়ে গেলো। সত্যি ভালো লিখেছেন। শুভকামনা থাকলো।
শুভকামনা রইল সতত প্রিয় পাঠক।
অনেক ভালো থাকুন।।।
শুধু পাঠক নই দাদা। সহ ব্লগার বা সহলেখকও বলে পারেন।
এখনকার একজন কে লেখক বলে আমাকে বলেছে আমরা লেখক নয়।।।।
তাই পাঠক লিখি।।।