কবে তোমায় বেসেছিলাম ভালো
দু ফোটা কালীর দামে আর নীল খামে
রাত জেগে ভাবনার আলপনা এঁকে
সোনালী ভোরের প্রত্যাশায় ।
সেই ভাবনা আজো অবিচল
কাগজ ছিঁড়ি, কালি ফুরায়
তবুও হয়নি লেখা, , যা চাই
শিরোনাম হীন, ভনিতা হীন
মনের অগোচরের সকল বারতা।
রচনা কাল ঃ ১৬/০৬/২০২২
ঢাকা
মোট পড়েছেনঃ ৬৭৮জন
আজ পড়েছেনঃ ০জন
সেই প্রেম আজকাল আর আছে কি?
না ভাই, নাই ।
কোথায় খুঁজে পাই ??
ভালোবাসার কথা কলমের কালিতে লেখা না হলেও, মনের খাতায় লেখা থাকে। শুভ কামনা রইলো।
মনের গহিন অন্তে জমে থাক ভালোবাসা। থাক চির অমর।
ধন্যবাদ ভাই
ধন্যবাদ ও শুভ কামনা আপু