শৈশবের কোনো স্মৃতি নেই আমার!
খাতার পাতা ছেঁড়া কাগজের নৌকা,
অঝোর বৃষ্টির জলে ভেসে গেছে কবে!
আমার আসলে কোনো শৈশব নেই!
জন্মের পর থেকেই কঠিন যুবক আমি এক!
হোঁচট খেতে খেতে নির্বিকার পাথর আজ!
মোট পড়েছেনঃ ১০৩জন
আজ পড়েছেনঃ ০জন
শৈশবের কোনো স্মৃতি নেই আমার!
খাতার পাতা ছেঁড়া কাগজের নৌকা,
অঝোর বৃষ্টির জলে ভেসে গেছে কবে!
আমার আসলে কোনো শৈশব নেই!
জন্মের পর থেকেই কঠিন যুবক আমি এক!
হোঁচট খেতে খেতে নির্বিকার পাথর আজ!
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
অসাধারণ ক্ষোভ! ভাল লেগেছে।
ভাল লেগেছে জেনে অনুপ্রানিত বোধ করছি! ধন্যবাদ
কঠিন বর্তমান সব অতীত কেড়ে নিয়েছে। ভালো লাগা রইলো………
হয়তো!
শৈশবটা তাহলে গেলো কোথায়?
সেটা তো আমারও প্রশ্ন!
স্মৃতির জন্য বিস্মৃতির বড্ড প্রয়োজন হয় মাঝে মাঝে–কে জানে নতুন কিছু স্মৃতির জন্য ইচ্ছে করে নিজেই নিজের শৈশবটাকে বিস্মৃতির অতলে ফেলে দেননি তো……
স্মৃতি- তা সে আনন্দের হোক, কিংবা বেদনার, মানুষ সহজে কি ফেলতে চায়?
অনেক কিছু আমরা বলি যে আমরা সেটা হারাতে চাই না…কিন্তু অনেক সময় আমাদের অল্পসল্প অবহেলাতে সেই জিনিসটা আমাদের চোখের সামনে দিয়েই আমাদের অজান্তে হারিয়ে যায়….
সুন্দর কবিতা।এত কম কেন লেখেন ভাইয়া?
লেখা আমার উপর নাজিল হয়! যখন নাজিল হয়, তখনই লিখি! 🙂
শৈশব টা ভুলে গেলেন কোন ক্ষোভে???
ভালো লাগলো….
ভুলে কি কেউ যায়! ভুলিয়ে দেয়া হয়!
না জানি কত বছরের জমানো ক্ষোভ জমে জমে মন এমন কঠিন কথা বলছে!
ক্ষোভ নয়, হয়তো অভিমান… 🙁
সোনেলার যে স্মৃতি আছে, এতেই আমরা খুশী 🙂
আজকের লেখার ‘আমি’ কে তো তৈরী করেছে এই সোনেলাই! তাকে ভুলি কিভাবে! 🙂
ভালো লাগলো।
মাত্র কিছু শব্দেও বেশ শক্তি আছে। (y)
ধন্যবাদ! 🙂
আপনার লেখা খুব মিস করি ভাইয়া। কবিতা নাজিল না হইলে কি আমাদের বাড়ি বেড়াতে আসা যায়না?
এই ৫/৬ লাইনেই যেই শক্তি, এরচেয়ে বেশি তো আর চাইনা।