দেশীয় সুপার শপে বিশেষ ব্যবসা রমরমা;
শীতাতপ নিয়ন্ত্রিত উঁচু বাতাসে
হারামজাদা মার্কা ট্রেড লাইসেন্স উদ্যোক্তা
চাপা জাতীয় কয়েকটি ব্যবসা চাঙা বিশ্বাস
প্রাগৈতিহাসিক ধারার অন্ধ চাহিদায় চলছে
প্রেম বিশ্বাস
রাজনীতি বিশ্বাস
নেতা বিশ্বাস
কথন বিশ্বাস
সজাগ দৃষ্টি ফেলবেন না, যত্রতত্র-
যাবতীয় বিশ্বাসের উৎপাদীয় মূলনীতি
বমিকৃত বিশ্বাসে- তুমি গিলে খাওয়া বিশ্বাসী।
নেত্রকোণা, ময়মনসিংহ
মোট পড়েছেনঃ ৬৮৭জন
আজ পড়েছেনঃ ০জন
এখন কাউরে বিশ্বাস নাই। নিজের পকেট ভারী করতে মানুষকে কতল করছে কিছু পিশাচ। তারা নিপাত যাক।
ছোট কবিতা ভালো লেগেছে নাজমুল।
ধন্যবাদ ভাইয়া 💞
শুভকামনা ভাই।
শিল্পসম্মত মনোভাবের প্রকাশ, ভালোই ।
ধন্যবাদ ভাইয়া 💞
“সজাগ দৃষ্টি ফেলবেন না, যত্রতত্র-
যাবতীয় বিশ্বাসের উৎপাদীয় মূলনীতি
বমিকৃত বিশ্বাসে- তুমি গিলে খাওয়া বিশ্বাসী।”
সুন্দর তো বলেছেন ভাই,
ফুলে ফেপে উঠে রমরমা ব্যাবসায়।
শুভ কামনা
ধন্যবাদ দাদাভাই 💞
কবিতা অনেক ভালো হয়েছে ছোটভাই।
শুভ কামনা।
ধন্যবাদ ভাইয়া 💞
খুব ভালো একটা ম্যাসেজ পেলাম। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
ধন্যবাদ আপু 💕
আর এভাবেই চলতে থাকবে সামনের দিকে
যুগের পর যুগ-
সবচেয়ে বড় সওদা- “বিশ্বাস”
ভালো লিখেছেন ভাই
ধন্যবাদ ভাইয়া 💞
কবিতায় ক্ষোভ উগড়ে দিয়েছে
বিশ্বাসকে পুঁজি করেই
বিশ্বাসের বমি গিলেই করছে
রমরমা ব্যবসা
ধন্যবাদ আপু 💕
বাহ। চমৎকার গভীরতা।
ধন্যবাদ ভাইয়া 💞