বিশেষ ত্রি- সংকলন

ক.
আমার তিনখাতে মজুদ দুঃখ আছে;

দুঃখ
দুঃখ
দুঃখ
ক্রমাগত আত্ম প্রতিরক্ষায়
সয়ে নিতে নিতে আমি ভালবাসি

    মনে পড়ে শিল্প সফলতায়
তোমার খাতের উর্বর দুঃখগুলো

পড়ে আছে; আমরা ছেড়ে গেছি..

খ.

    তোমার দেওয়া শরীরসম্মত
আমি ভুগছি,বেরিয়ে এসো-
বাঁচতে শিখাও..

    দুঃখ স্বল্পতায় আয়ু গেলে,
আমার ভীষণ পাপ হবে
তোমার যাবে দিন- অভিশাপে!

গ.
ফেলে গেলে কেউ শুদ্ধ হয়;

    দেখেই তো গেছে, সে-
নির্দিষ্ট মনে, যত্রতত্র দুঃখ ফেলুন।

নেত্রকোনা, ময়মনসিংহ

 

মোট পড়েছেনঃ ৭২২জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. এতো দুঃখ দুঃখ দুঃখ নিয়ে লেখা শুরু করলেন! দুঃখ স্বল্পতায় আয়ু গেলে,
    আমার ভীষণ পাপ হবে
    তোমার যাবে দিন- অভিশাপে! অন্যরকম লেখা, ভাবনা । ভালো থাকবেন সুস্থ থাকবেন

  2. এতো দুঃখ সাথে নিয়ে টিকে আছেন কীভাবে? তাই বলছি, আপনার থেকে কিছু দুঃখ আমাদের দিয়ে হালকা হয়ে যান। নাহয় দুঃখের ভারে নুয়ে পরবেন কিন্তু!
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।

মন্তব্য করুন