#১
অন্যান্য সকল মহার্ঘ্য সুগন্ধির চেয়েও আমার পেতে সাধ
তোমার নিশ্বাসের সৌরভ,
সকল আলোর মাঝেও আলাদা করে দেখার সাধ
তোমার হাসিতে যে আধাঁর তারানিয়া আলো।
এই পরবাস ভালো লাগেনা আমার, একটুও নয়
রক্ষাপরী আমার, আমি চাই শুধু জল হয়ে যাই জলের ভেতর
বুকের নিশ্চিত আশ্রয়ে তোমারে করি অনুভব।
#২
যদি প্রবল উত্তরবায়ু বিক্ষুদ্ধ করে জলের বুক,
গ্রন্থিসকল আলগোছে ছিড়ে যায় একে একে।
যদি ঈশানের কালো নামায় আধার,
আলো ঢেকে দেয় পরাক্রান্ত অন্ধ মেঘ।
একবার তব মুখপানে চেয়ে সুর্য যাবে অস্তাচলে ; নির্বিকার।
#৩
আমি আকাশ দেখাই
………… তুমি দেখো শুন্যতা।
দুঃখগন্ধা উতল বাতাস
ছুঁয়ে দিয়ে যায় ভাবনারে
আমি খুঁজে যাই মগ্ন চৈতন্যে
………… তোমাতেই লীন ; পূর্ণতা।
ফটো ক্রেডিট : ব্লগার জটিল বাক্য
মোট পড়েছেনঃ ৯৩৯জন
আজ পড়েছেনঃ ০জন

বাওয়াল ভাবনায় আরো জন্ম নিক এমন কবিতা।
আচ্ছা 😀
-{@ (y)
(3
নাম্বার 3 বেশি সুন্দর হয়েছে। তবে শিমুল ভাইয়া এর উপরে চলে গিয়েছে অনেক আগেই। শুভ কামনা বেশি বেশি।
ধন্যবাদ শুন্য 😀
বেশী উপরে যাইতে চাইনা , তাইলে পায়াভারী হইয়া যাবে
অসাধারন…। (y) -{@
মন ভাল করার মত কবিতা!!
থ্যাঙ্কু
🙂
বাওয়াল ভাবনা ভালো লাগলো ভাইয়া।
ধইন্যা স্বপ্ন 🙂
এটার মার্কেট ভ্যালুও মন্দ নয় ,
৩ নং তো মারাত্মক ।
😀 😀 😀
বাওয়াল হইতে মঞ্চায়, আহা বাওয়াল হইলে কত ভালো ভাবনা আসতো আমারো (y)
যারে ছুঁয়ে দেয় বাওয়াল ভাবনা, বাউড়ি বাতাস
ভাগ্য তারে লয়ে খেলে
যেন এক পরিযায়ী বুনোহাঁস 🙂
তিন ও ছয় নং মন্তব্যের পর আর বলার কিছু থাকেনা ।
তবে পরি্যায়ী বুনোহাঁসদের সুবিধে আছে আকাশে ডানা মেলার ।