বন্ধু বাবার সাথে একদিন

IMG_20160216_164608_1_BURST001_COVER
উফফফফ!!! কি দিয়ে শুরু করবো!!! কোথার থেকে শুরু করবো!!!

বাবাঃ হ্যালো মা, আমি তো ঢাকায়!বইমেলায় যাবো বিকেল ৩ টায়!

আমিঃ বাবা তুমি ঢাকায়??!! বাবা কাল গিয়েছিলাম।। জ্যাম… 🙁
বাবাঃ  আয় না মা, বাবার জন্য এইকষ্টটুকু করতে পারবিনা?? 🙂
আমিঃ  (মনে মনে কি যে বোলো পারবো না আবার) হুম দেখি!…… কিছুক্ষন পর , আজ যা এপোয়েন্টমেন্ট ছিল সব ক্যান্সেল করে দিলাম!
আমিঃ বাবা আমি আসছি… 🙂
IMG_20160216_164546
বাকিটা ইতিহাসের পর্যায় পড়ে আমার জন্য!!!!!!!!!!!বইমেলায় যেয়ে দেখি বাবা!!! আমার বন্ধু বাবা!!… প্রতিটা মায়ের মাঝে নিজের মাকে খুজি শ্রদ্ধা ভরা দৃষ্টি নিয়ে তেমনি বাবাকে খুজে পেলাম বন্ধু বাবার মাঝে!!!  🙂 … অনেক আবেগ ভালবাসা আমি প্রকাশ করতে পারি না! আজও পারলাম না!… একে একে পরিচয় করিয়ে দিল  ছাইরাস ভাইয়া, নাসির ভাইয়া, আনিস ভাইয়া ( একবার তো জামাই ভেবে উনার হাতি ধরে ফেলছি :p  )  খসড়া নামের আকিদা আপু ( inspiration of all lady ) i think so….  , আরিফ ভাইয়া, রিতা আপু, হিলিয়াম এইচ ভাইয়া, মোশারফ ভাইয়া, সোনেলার ডেভেলপার ভাইয়া আরও অনেকে অনেক্কক্কক্ক ভাল একটা সময় পার করলাম! শেষ পর্যায়ে এলেন বন্দনা আপু, শাওনাজ আপু, এনায়েত ভাইয়া।
যারা আসেন নাই তারা ব্যাপুক জিনিস মিস করছেন!! :p  অনেক মজার মজার খাবার খাইছি :p

সব সময় সুন্দর মুহূর্ত তাড়াতাড়ি কাটে তার ব্যাতিক্রম হল না আজও ;(

বাবা!! তুমি জানো না কতটা সম্মান তুমি আমাকে দিয়েছ!! আমি কাঁদছি ! এটা আনন্দের কান্না! খুব ভাগ্যবতী না হলে এই কান্না সবাই কাঁদতে পারে না!!! আমি রাগ ছাড়া কিছুই প্রকাশ করতে পারি না! বড্ড অভিমানী আমি !!! তোমার এই মেয়েটাকে সব সময় তোমার ছায়ায় রেখো!!! (3

IMG_20160216_181240

মোট পড়েছেনঃ ৯৩২জন আজ পড়েছেনঃ ০জন

৪৪টি মন্তব্য

      1. যতটুকু পেলাম, তাও মন্দ নয়। আবার হবে আশা রাখি।

        পোকাগুলো এখন ফ্রিজারে আছে। কয়েকটার পোস্টমর্টেম করে দেখতে হবে। কেন আমার উপরেই ওদের আক্রোশ ছিলো। ফলাফল জানাবো।
        ভালো থাকুন।

  1. অত্যন্ত ছোট পরিসরে একটি প্রাণবন্ত আড্ডা উপভোগ করলাম আজ।
    তুমি যে সবাইকে দেখে অত্যন্ত খুশি হয়েছো তা তোমাকে দেখেই বুঝা গিয়েছে।

    এমন আবেগি লেখায় মন্তব্য করতে গিয়ে দু একজনের আবেগ থেমে যায়
    চোখের পানি আসলে সংক্রামক
    আগামী কাল মন্তব্য করবো।
    শুভকামনা।

  2. আরে আমাকেও তো ফোন দিয়েছিল সে 😮
    শোননা কি কথা হলো।
    ভাইয়াঃ হ্যালো শুন্য, আমি তো ঢাকায়, বই মেলায় যাব বিকেল তিনটায়।
    আমিঃ কি আশ্চর্য্য আপনি আমাকে রেখেই বই মেলায় চলে গেলেন?
    ভাইয়াঃ তোমাকে ছাড়া যাওয়া যায়? আসোনা প্লিজ। এটুকু কষ্ট করতে পারবা না বন্ধুর জন্যে?
    আমিঃ আচ্ছা আসতেছি, প্লেনের টিকিট টা পাঠিয়ে দিন।
    ভাইয়াঃ আচ্ছা শুন্য রাখছি, আগামী বছর দেখা হবে বই মেলায়, বাই।
    আমিঃ 🙁
    আর কতকাল এইভাবে গরীবরা মার খাবে? 🙁
    কবে দেখবো তোমাদের সবাইকে? কবে দেব এমন এক মুখরিত আড্ডা?
    চিনেছি কএকজন কে, লাল ব্যাগ হাতে পন্ডিত জিসান ভাইকে, লম্বু জিরাফ কে, ঘনকালো চুলের কবি নাসির ভাইকে, এপ্রোন হাতে ডাক্তার সাহেব হিলিয়াম এইচ কে, আমাদের সবার প্রিয় আকিদা আপুকে। আর না বললেও চিনেছি তুমি ড্রথিকে 🙂
    বাকি সবাইকে চিনিয়ে দাও।
    ইয়ে কি কি খাবার খেয়েছ, তার লিস্ট দিলে না কেন? পেট ব্যাথার এত ভয় করলে তো চলবে না, আমাদের ছেড়ে খাওয়ার সময় মনে ছিলোনা? 🙁
    জিসান ভাইয়া ওরফে ড্রথির বাবা তিনি অনেক মায়ার একজন মানুষ, যারাই তার ছায়ার স্পর্শ পেয়েছে, তারা মায়ায় আটকেছে। ভালো থাকুক বন্ধু বাবা আর তার মেয়ে।

    -{@

    1. কতকাল গরীব রা এভাবে মারা খাবে :D) :D)
      আমি টিকিট পাঠিয়ে দেবো?? খুব বেশি দামের টা পাঠাতে পারবো না এই ধরো আপু ঠ্যালা!!! গাড়ীর গরিব থেকে এক ধাপ নিচের আমি মিসকিন 😀
      লিস্ট দেয়া যাবে না এটা লোভোনীয় আকর্ষণ থাকুক এই লোভে যদি বাংলাদেশে এ আসা হয়
      ;?

  3. কুলাংগার আমি!
    সব খেল জ্যামে।
    কতসব নামীদামী
    কতই না মজা হারালাম আমি।

    সুন্দর মন ভোলানো
    খুব ভাল লাগলো কিন্তু হিংসে হচ্ছে যে!
    -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@

  4. সবাই দেখা করলো অথচ আমাকে কেউ ডাকলো না। অনেক আগে জিশান ভাইকে বলেছিলাম একটা গেট টুগেদার করতে। সবাই এলো অথচ আমাকেই ডাকা হলো না।

      1. ড্রথি আপুর টাই বেস্ট।
        উনার লিখায় অনেক আবেগ আর ভালোবাসা মিশ্রিত!

        আমি লিখলে এমনটা হইবে না।

        আমার অনুভূতি অন্যরকম!
        সবাইকে দেখে আমি খুবই অবাক হয়েছিলাম।

        বিশেষ করে আপনাকে আর হেলাল ভাইকে দেখে।

        🙂 🙂 🙂 🙂

  5. আপনার আনন্দ উচ্ছলতা আবার ও প্রমাণ করল সোনেলা সত্যি
    একটি পরিবার, আপনার জন্য আমরা সত্যি ই গর্বিত।
    আমিও অপেক্ষা করছি আর একটি প্রীতিপূর্ণ মিলন মেলার,
    তবে আপনার লেখা কিন্তু চাই ই।

    1. ভাইয়া আপনি কি লম্বা 😮 এর পর আপনার সাথে দেখা করতে হলে ৬ ইঞ্চির হিল পরে আসবো :p
      এত আনন্দ আমার জন্য অপেক্ষা করছিল ভাবতেই পারি নি
      😀

      1. আপনি, আপনার বন্ধু সহ সবাইকে দেখে আমিও সত্যি আনন্দিত।
        মচকানো পা সারানোর দায়িত্ব নিলেও যন্ত্রণাটুকু শুধুই আপনার,
        আমরা আবারো আনন্দিত হবো সবাইকে সাথে নিয়ে।

  6. আড্ডাটা দেখেই মনে হলো, ওখানে আমি ছিলাম। ওই আসরে আমায় ছাড়া, উহু কিছুতেই কি আর জমে? দুষ্টুমী আর চিৎকার-চ্যাঁচামেচি আমার চেয়ে ভালো আর কে জানে! তাই একটুকুও খারাপ লাগছে না, ছবির ফ্রেমে নেই বলে।

    ড্রথি আপু সামনের বছর বইমেলায় ঠিক আসবো, ১৮ বছর বইমেলায় আমার না-থাকা সেলিব্রেট করতে। থাকবেন কিন্তু। সবাইকে জানিয়ে দেবেন, পাজি-নচ্ছার-দুষ্টু বুড়ীটা এসেছে। 😀 \|/

মন্তব্য করুন