ফেরা

ফিরে আসবার সময় ঘনিয়ে এলে ঠিক আগের রাতে আমার চিরকালের কঠিন হৃদয়ের বাবা জ্বরে ভুগে প্রতিবার। রাতে পাশের রুম থেকে গোঙানির শব্দ ভেসে আসে__ মাগো… মাগো… । মা বলেন, “লঞ্চে ঢাকায় যাবি… আকাশের অবস্থাও তো বেশি ভাল না… ঝর টর হবে মনে হয়।” ভাইটা বলে, “আজকের দিনটা থাক্‌, কাল যাস্‌ “। বোনটা নীরব থাকে… ভেতরে কষ্ট জমিয়ে রাখে… মেশিন নামিয়ে ব্লাড প্রেসার মাপে…
আমি বুঝি, এ সব-ই নানান উসিলায় আমাকে আরেকটু কাছে রাখবার প্রয়াস। আরেকটু সময়… আরেকটা দিন…
সবার দৃষ্টি জুড়ে থাকে পাহাড়সম মায়া… নিঃশ্বাসে নিঃশ্বাসে ভালোবাসা …
সবকিছু পেছনে ঠেলে ফিরে আসা__ এমন নির্মমতাও পাওনা ছিল বুঝি ?

মোট পড়েছেনঃ ১,০৬৮জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

    1. কিছু মায়া না দেখানোই বোধ হয় ভাল। এতে সবার কষ্ট কম হবে হয়তো। তবুও নিজের অজান্তেই মায়ার জালে আটকে ফেলি আমরা। ভাল থাকুন।

মন্তব্য করুন