মূল লেখায় যান

প্রিয় গান: একটা ছেঁড়া দিন

আনন্দধারা বহিছে ভুবনেসঙ্গীত৪১টি মন্তব্য
একটা ছেঁড়া দিন, বুকের মাঝে কষ্ট
একটা ছেঁড়া রাত, স্বপ্ন গুলো নষ্ট
তবু একটা আলোর ভোর আমার পাশে তুই
একটা রোদের ডাকে আকাশটা ছুঁই

 

একটা পাখি ফুল, একটা করুণ গল্প
একটা জীবন জানে, এক জীবনের অল্প
তবু একটা আলোর ভোর আমার পাশে তুই
একটা রোদের ডাকে আকাশটা ছুঁই।

 

একটা চিৎকার, শব্দহীন হলে
একটা নীরবতা, অনেক কথা বলে
তবু একটা আলোর ভোর আমার পাশে তুই
একটা রোদের ডাকে আকাশটা ছুই।

একটা ছেঁড়া দিন, বুকের মাঝে কষ্ট
একটা ছেঁড়া রাত, স্বপ্ন গুলো নষ্ট
তবু একটা আলোর ভয় আমার পাশে তুই
একটা রোদের ডাকে আকাশটা ছুঁই

একটা পাখি ফুল, একটা করুণ গল্প
একটা জীবন জানে, এক জীবনের অল্প
তবু একটা আলোর ভয় আমার পাশে তুই
একটা রোদের ডাকে আকাশটা ছুঁই

একটা চিৎকার, শব্দহীন হলে
একটা নীরবতা, অনেক কথা বলে
তবু একটা আলোর ভয় আমার পাশে তুই
একটা রোদের ডাকে আকাশটা ছুঁই

এখানে ক্লিক করে শুনুন

ইউ টিউব লিংক

শিরোনামঃ একটা ছেড়া দিন
ব্যান্ডঃ চিরকুট
এলবামঃ যাদুর শহর

মোট পড়েছেনঃ ১৩৬১জনআজ পড়েছেনঃ ০জন

৪১টি মন্তব্য

  1. আমার প্রিয় গান আপনার কেন হবে?আমি ভাবছিলাম আগামী পোষ্ট এই গান দিয়ে দেবো।দিলেন তো আমার ইচ্ছেটাকে খুন করে।অবশ্য আমি দিলে কোন ছবি দিতামনা।এটি বোনাস 🙂

          1. হায়ার করে দেখি মাস্তান ভাড়া আনা হয়েছে। তাও শুন্য আপুকে? ভর্তা বানাতে মজা নাকি খুব? তাহলে আমিও মজা করেই বানাবো ^:^ , চুলের কথাও মনে করিয়ে দেয়া হয়? যেন শুন্যাপুর চুল নেই। := আর না, খবর আছে কিন্তু

          1. আমার পাউয়ার সম্পর্কে আপনার ধারনাই নেই। একাই একশ নহে,একাই হাজার হাজার বলুন ম্যাডাম, হালকা মাইর দিলেই কান থেকে বাতাস বের হবে -:-

    1. লীলাবতী দিদি,গানটি মনে হয় আপনার একার? একটি গান প্রিয় হতে পারে লক্ষ জনের।আপনিও পোষ্ট দিন,সমস্যা কি?ছবি খোঁজা শিখতে হয়,এটি সবাই পারেনা :v :p

  2. আহহা কি পোস্ট পেলাম এই ভোর বেলা!!!!
    কতো বার শুনি, কতোবার গাই বোঝাতে পারবোনা, কিন্তু আপনাকে মাইনাস, ওটা হবে “তবু একটা আলোর ভোর, আমার পাশে তুই” এজন্যই তো এটা আমার এতো প্রিয়।
    এতো সুন্দর ছবিগুলো জুড়ে দিয়ে গানটাকে অন্য মাত্রা এনে দিয়েছেন।
    ভোর টা আজ অন্যরকম হলো। আজ সারাদিন এটাই চলবে। ধন্যবাদ পন্ডিত।

    1. এই ভোর শব্দটা নিয়ে কনফিউজড ছিলাম আপু।হেড ফোন দিয়ে শুনেও আসলে সঠিক শব্দটা বুঝিনি।এরপর অনলাইনে সার্চ দিয়েও পেলাম ‘ভয়’। তাই ভয় শব্দটা দিলাম। ভয় শব্দটা থাকলে গানের অর্থ অবশ্য অন্যরকম হয়ে যায়,ভালোই লাগে। চলুক সারাদিন এ গান। আমি যে পন্ডিত,এ আর নতুন কি :p

  3. গানের কথাগুলো তো দেখছি দারুণ। একটা চিৎকার, শব্দহীন হলে
    একটা নীরবতা, অনেক কথা বলে”। সুরটাও সুন্দর। আপনি বেছে বেছে এতো সুন্দর ছবি কোথা থেকে জোগাড় করলেন? আসলে গানতো আমরা নিয়মিত শুনি, লিন্ক দিলে লিরিক্স ও জানতে পারি কিন্তু এমন সুন্দর ছবি এড করে দিলে সেটি একটি অসাধারণ পোস্ট হয়ে যায়———–

  4. শিষ্য কি এক ছেঁড়া গান দিয়ে ফাটিয়ে দিলে।ছেঁড়া না হয়ে আস্ত দিনের গান দিলে কি যে হত চিন্তাই করা যায়না। শিষ্যের গুনে ওস্তাদ খুশি 🙁 আরো চাই এমন পোষ্ট। ছবি+সংগীত =ছগীত 🙂