প্রিয়তমা

নির্ঘুম এ রাতের কসম প্রিয়তমা
তুমি ফিরে আসলে গ্রহণ করে নেবো সানন্দে,
তোমার প্রাপ্ত সকল অভিশাপ
টেনে আনবো নিজের উপরে।

প্রিয়তমা
কর্মব্যস্ত এ জীবনের কসম
প্রতিটা অবসরে আমি তোমায় ভাবি
বন্ধুমহলে সবাই কবি বলে ডাকে
প্রিয়তমা আমায় কবি বানানোর পিছনের খ্যাতি
শুধু তোমার ই দাবি।

প্রিয়তমা
ফিরে এসো সকল লোভ ছেড়ে
ফিরে এসো এই হৃদয় কুটিরে
হয়তো নেই ধন দৌলত
প্রিয়তমা
কসম করে বলছি
তোমার মনে এনে দেবো প্রশান্তি।

প্রিয়তমা
অগ্নিপথে তোমার আগে যদি কেউ হয় পথচারী
প্রিয়তমা সে আমি
সকল পুরুষের সফলতা কিংবা ব্যার্থতার পিছনেই নাকি কোনো এক নারী
প্রিয়তমা সে তো তুমি হতে পারতে
পারতে হতে এই আনাড়ির সফলতার অধিকারী

মোট পড়েছেনঃ ১,০২৫জন আজ পড়েছেনঃ ০জন

৩৪টি মন্তব্য

  1. প্রিয়তমা চলে গিয়েই হয়তো আপনাকে কবি বানিয়ে দিয়েছে। তাই ব্যার্থ আপনাকে বলা যাচ্ছেনা।
    আমরাও এখন থেকে অপেক্ষায় থাকলাম প্রিয়তমার।

  2. শুন্যালয়ের কথাটি আমিও বলতে চেয়েছি 😀
    প্রিয়তমা না এসেই আপনাকে এত ভাবনার অধিকারী করেছে।
    তবে কাকে এ কবিতার সফলতার অধিকারী করছেন ;?

  3. ও প্রিয়তমা না আসাই ভালো
    ও অভিসপ্ত, ও কালো।
    ও ভালোবাসে না, ভালোবাসায়
    ও বানায় কবি, ও ভাসায়।
    ও লোভী নয় মোটেই, ওর চাই অনেক
    ও আসলে তোরই ছিল, কিন্তু সে ক্ষণেক!
    ভুলে যা ওকে, ও আসবে না মোটে কাছে
    কাছে এরা আসেও না, এরাই তোলে গাছে।

  4. প্রিয়তমার জন্য এত্ত এত্ত গুলা ভালবাসা আমরা কি মাঠের ঘাস কাটবো :p ?আমাদের জন্য বুঝি কিছু রাখবেন না ?

    প্রিয়তমা ফিরে আসুক শুভ কামনা রইল দুইজনের জন্য ।

মন্তব্য করুন