- পদ্মা নদীর পাড়ি, হাঁস সারি সারি,
- করছে ওরা স্নান,
- পদ্মার কালো জল, করছে যে টলমল,
- হয়নি তো ম্লান ।
- নদীর তীরে সব, বিহগের কলরব
- মনোরম দৃশ্য,
- চলন্ত পথযাত্রী, গভীর হল রাত্রি
- গ্রীষ্মের স্বচ্ছ দৃৃশ্য ।
- পূর্ব দিগন্তের শেষে, নানান রঙের বেশে
- শিশুরা করে খেলা,
- শাপলা শালুক তুলে, বাহারি রকমের ফুলে
- বিকেলে প্রজাপতি মেলা।
- রচনাকালঃ
২৭/০৪/২০২১
মোট পড়েছেনঃ ৭৯৭জন
আজ পড়েছেনঃ ০জন
পদ্মার কালো জল দেখিনি, দেখেছি পদ্মার ঘোলা জলে অশান্ত ঢেউয়ের বাড়াবাড়ি। শুভ কামনা।
শুভকামনা রইল।।।
ভালো লাগলো কবিতা
শুভকামনা রইল।।।