নাজিফাহ ভালবাসা না পেলে …

নাজিফাহ -ভাবছিকালো বুদ্ধিজীবী হয়ে যাবো

নাজিফাহ – ভালোবাসা না পাই ,ঘৃণাতো পাবো

ভালোবাসার শূন্যস্থান ঘৃণা যদি পূরণ করে দিতে

পারে খারাপ কি ? দুটোই রদ্দিমালএপিঠওপিঠ হতে

নানান রঙের মলাটে , সাদাকালো দলীয় বিবৃতিতে
যত নির্ভুল অনুযোগ , যত অভিমান ছিল হলুদ প্রভাতে
বিদগ্ধ অনুশোচনায় – তাতে ঘুম পলাতক প্রায় রাতে
অজানা কতো ব্যথায়-সুক্ষ অনুভুতি হয়-আর ব্যথিত হৃদয়
কষ্ট-কষ্ট-বড় কষ্ট করে চিৎকার দেয় দেশদ্রোহী অপঘাতে ।

 

নাজিফাহ নামে আমি কিছু কবিতা লিখেছি । নামটি আমার খুব পছন্দের ।

এই নামের কাউকে আমি চিনিনা , চিনতে পারলে ভাল লাগত ।

মোট পড়েছেনঃ ৭৪২জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. ওহ ! আমি ভেবেছিলাম এটা বুঝি রোগ। কবিতা শেষে খন্ডন করে দিয়ে ভালোই করেছেন প্রিন্স ভাই।
    জীবণে যেই আসুক না কেন নাজিফাহ রূপে কল্পনা করে নিবেন। ‘ন’ আদ্যক্ষরের নামের প্রতি দূর্বলতা নাকি একটু বেশীই থাকে।

    অন্য কবিতার অপেক্ষায় রইলাম।
    শুভ কামনা।

  2. নাজিফাহ আহা কত সুন্দর নাম , নামেই তো প্রেম এসে যায় । বেশী বেশী লিখুন । বলা যায়না আমিও প্রেমে পরে যেতে পারি 😛

  3. ভাবাসা বা ঘৃণা যাই পাই
    ভাল আমি তোমাকে বেসেই যাব।
    ভাবাসা বা ঘৃণা এমনই একশক্তি
    যা পৃথিবেকে যেমন করতে পারে
    শান্তিময়
    কিংবা
    অশান্তির এক জায়গা।
    …………………………………………। ভাল লাগল

মন্তব্য করুন