নবাঙ্কুর

জলের চলা, এই যে জোয়ার ভাটা
সে কি নদীর দোষ?
নাকি ঐ পাহাড়ের, নাকি চাঁদের
নাকি সমুদ্রেরের ডাক
নাকি ঐ শিশিরের
নাকি ঐ মেঘের
নাকি, শাশ্বত নিয়মে চলা ভূমির এ বন্ধুর পথ?
আঁকাবাঁকা, উঁচুনিচু কখনো বা সমতল।
ভাটির টানে জল নামে সমুদ্রের টানে
বড় প্রেমে
অপ্রেমে সে জল উছলায় জোয়ারের টানে।
ভূমির তবে হাত কোথায়,
ওঠানামা এ জলের নিয়মে?
নাকি আমার উচ্ছসিত কান্নার বেগ,
যা অবরোধ করতে পারিনি বিহ্বল কোনো মুহূর্তে।
এ গৃহস্থ ঘর, এ সংস্কার কিংবা আরো কিছু।
এসব জলেই তবে কি নদীর সৃষ্টি?
কি ভাবছো? এলোমেলো যত্রতত্র কথার মালা?
তবে এসো হাত পাতো, শিশিরের এক শব্দ গাঁথ।
গেঁথে নিও গোধূলীর মূর্ছা পতন,
শিউলী কুঁড়ির নবাঙ্কুর প্রেম।

,,রিতু,, কুড়িগ্রাম।

মোট পড়েছেনঃ ৭৫৭জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. “তবে এসো হাত পাতো, শিশিরের এক শব্দ গাঁথো।”—-পুরো কবিতা এই একটা লাইনেই আটকে গেছে। আর কিছু বলারই প্রয়োজন ছিলোনা।

    শান্তসুন্দরী আপু অনবদ্য!

    1. অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকুন সব সময়। লেখা দিচ্ছেন না কেনো ভাই।
      ব্লগটাকে জমিয়ে রাখুন। আপনার উঠোন আপনি যদি সন্ধাবাতি না দেন কি করে হবে।

      1. অনেক ধন্যবাদ আপু । একটু ব্যস্ততার ভিতর দিয়ে যাচ্ছে সময়টা। তবে লিখব আপু অনেক লেখা মাথায় ঘুর ঘুর করছে ।

  2. তবে এসো হাতে হাত রাখো, শিশিরে শব্দ-মালা গাঁথি।
    গেঁথে নিও গোধূলির মূর্ছা-পতন,
    শিউলী-কুঁড়ির নবাঙ্কুর প্রেম/ অপ্রেমে।
    এক্ষণে যদি-না আসতে পারো, তা-ও এসো,
    এসো কোন এক অপেক্ষা-প্রহরে!!

    আমি একটু এমন করে-ই পড়লাম!! (আপনার অনুমতি ছাড়া)

    বাহ সত্যি সুন্দর-মনযোগি লেখা।
    (আপনার লেখা পড়ে আমার -ই এখন লিখতে ইচ্ছে হচ্ছে!!)

    1. আপনি গুরু এমন করে পড়তেই পারেন। পড়লে কে ঠেকাবে?
      ধন্যবাদ গুরুজী। যাক অবশেষে তো পাশ করেছি একটু হলেও।
      ভালো থাকুন সব সময়।

  3. বড় প্রেমে ,অ-প্রেমে সে জল উছলায় জোয়ারের টানে ।
    ভূমির তবে হাত কোথায়,
    ওঠানামা এ জলের নিয়মে ??
    তাইতো !! জলে – জোয়ারের প্রেমে ভূমির ভূমিকা কি ? ভাবছি,ভাবছি কিনতু মেলাতে পারছিনা।এতো প্রশ্ন নয়,এ হলো শাস্বত প্রেমের সংলাপ।উত্তরের কোন বাধ্যবাধকতা থাকে না।শুধু জানার অভিপ্রায়। -{@ -{@ -{@

    1. ভুমি শুধু পথ মেলে ধরে পথ চলার।
      প্রেমের চলার পথ তো এখানেই উন্মুক্ত।
      আগলে রাখি শুধু আমি ঘাট বেঁধে।
      বোঝা গেছে সোনা?
      ভালো থাকুন আপু। স্যরি মন্তব্য দিতে দেরি হয়ে গেলো। এ লেখাটা আমি লিখেছি এটা আমার মাথাতেই ছিলো না। হায়রে! কি হবে আমার ;?
      লেখা দিচ্ছ না কেনো আপু?

মন্তব্য করুন