ন’টার গাড়ি ক’টায় ছাড়ে
দেখতে যদি চাও
ইস্টিশনে যাওনা ছুটে—
জলদি করে যাও।
টিকেট কেটে ঝিমাও বসে
দশটা হলেই পার
ন’টার গাড়ি ছাড়বে তবে
চিন্তা কেনো আর?
নয়টা এবং দশটা থেকে
দু’টাও যদি বাজে—
পৌঁছে তুমি যাবে ঠিকই
বিকেল কিবা সাঝে!!
মোট পড়েছেনঃ ৭০২জন
আজ পড়েছেনঃ ০জন

হুম পরদিন নয়টা বাজলেও ঠিকই পৌঁছে যাবেন 🙂
হচ্ছেতো তাই -{@ -{@ -{@ -{@