দেয়ালে বন্দী জোছনা

 

বিষণ্ণ বিকেল, বৃষ্টি হতে হতে
আর হলোনা!
শহরের যান্ত্রিকতা
ছুঁয়ে যাওয়া সন্ধ্যা।

দূরের আকাশে চাঁদ
দেয়ালে বন্দী জোছনা!
পথের বাঁকে, দেয়ালের ফাঁকে
মিটিমিটি আলোয়
মায়াময় জোছনা।

হৃদয়ের গহীনে, বেদনা নোঙ্গর করে
কোন পাখির উড়ে যাওয়ার মিছিলে,
নিঃসঙ্গ গাঙচিলের মতো জোছনা।
বেদনার রঙে মিশে যায়
অন্তহীন পথে।

মোট পড়েছেনঃ ৯০৭জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. বেদনার রং এমন কালারফুল যে সেখানে সবকিছু বেদনায় রঙ্গীন হয়ে যায়,বেদনা আছে বলেই ভালোবাসা আছে।বেদনা খুবই মধুর।

মন্তব্য করুন