দেশ

  • কেউ শোনে না করুণ কান্না,স্মরণ করি কারে,
  •    মরণ হাতে ঘুরছে মানুষ,ছিন্ন মায়া ডুরে!
  •      বাঁধন হারা সেই পাখিটা বন্দি চার দেয়ালে!
  • ——————————————————————–   
  •                   দেশ,,
  •      জন্ম মাগো তোমার কোলে
  •           মরণ তোমার তোরে, 
  •      তোমার তোরে ঠেকাই মাথা
  •            অশ্রু বিলাস ধরে!
  •      মাগো তোমার তোরে রাত্রি ঘুরে
  •            আলোয় ভাসে মন,
  •      শান্তি তবু পাইনি মাগো
  •          ভেলায় চলে জীবন!
  •       মাগো হেলায় চলে মানব জাতি
  •                অলসতার দিন,
  •       তোমার তোরে জন্ম নিয়ে
  •            সুখের স্বপ্ন বিলীন !
  •       মা’গো পাইনি কবু স্বাধীনতা
  •            বেঁচে থাকার স্হান,
  •       বর্ষা এলেই হয় যেনো মা
  •              ছিন্ন বাসস্থান! 
  •       মা’গো কোথায় যাবো কিসের আশায়
  •              কোথায় পাবো স্হান
  •       দেশ বিদেশে প্রশ্ন মাগো
  •               শত কবির গান!
  •        জন্ম মাগো তোমার কোলো
  •            মরণ তোমার তোরে,
  •         সকল স্হান হারিয়ে মা’গো
  •              ভাসছি নদীর জলে!
  •      ছবি ও লেখে  ১৯/০৮/২০১৭/
মোট পড়েছেনঃ ২,০০৮জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. খুব ভালো তবে বানানের দিকটা আরেকটু নজর দিয়েন দাদা। বন্যায় সবাই অসহায় হয়ে পড়ে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো

  2. খুব খুব খুব সুন্দর। এ যেন কবিতা না। দেশপ্রেম ফুঁটে উঠেছে। আসলে জীবনটা এমনই ভেলায় ভেসে যাবার মতন। শুভ কামনা রইলো।

    1. অশেষ ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা ভালোবাসা,
      ভালো লাগা অফুরন্ত, ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো।

    1. অসংখ্য ধন্যবাদ প্রিয় মজিবর দাদা,
      মন্তব্যে মুগ্ধতা ও কৃতজ্ঞতা,

      মায়ের কোলেই জেন মরি, এই কামনা করি।

      আপনার জন্য অনেক অনেক শুভ কামনা, ভালো থাকবেন সবসময় শুভেচ্ছ রইলো।

    1. অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি, কৃতজ্ঞতা ওমুগ্ধতা
      ভালো থাকবেন সব সময় শুভ কামনা।

      দিদি আমি সম্পদনা করেনিয়েছি। ধন্যবাদ।

    1. দাদাভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা,
      পড়ে মন্তব্য করার জন্য,

      ভালো থাকবেন শুভ কামনা সবসময় 🌹🌹
      শুভেচ্ছা জানাবেন সতত।

মন্তব্য করুন