দীর্ঘ নীলসন্ধ্যা

দূরচক্রবালে সমতল থেকে সম্পর্কহীন অপূর্ব নীলকুরিঞ্জি পাহাড়
দীর্ঘ নিবিড় সন্ধ্যা কেটে এক নিষুথী রাত
একা এ আমার নিবিড়তিমিরময় দীর্ঘ রাত
দূরে গেয়ে যাওয়া প্রিয় গানের কিছু কলি
“যদি আজ না ওঠে চাঁদ,
তবে কি এসে যায় তাতে!
একটা পুরো গানের সব কলি আমার তরে নাও হতে পারে।
যতোটুকু আমার ভাবনার তলে,
কেটে তাকে ভাগ করে সাজিয়ে রাখি নিজের করে।
গভীর উপলব্ধিতে গেঁথে ফেলা
এ কথামালা কোনো শিল্পীর অলংকার
নিঃসঙ্গ এ তিমির রাতে নিজ অন্তরের নিসঙ্কোচে তা আমার পরিতৃপ্তি।
সকালে এক চিলতে রোদে
এলিয়ে পড়া নির্মল, নম্র স্পস্টতার শিশির বিন্দুর দর্পনে
অবয়বহীন এক তোমায় অবায়ব দেয়া
তা জগদ্বীশ্বরের হস্তগত।

,,,রিতু,,,কুড়িগ্রাম। ১৪.১১.১৮.

মোট পড়েছেনঃ ৭৪৪জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. সবই দেখছি বিধাতার ইচ্ছেধীনে রেখে দিলেন!
    ন্যায্য হিস্যাটুকু অধরা অবয়বে দিয়ে দিলেন!!
    পাহাড়ের পাহারিকা নীলকুরিঞ্জি! তাও!
    ঘোলা দর্পণে চোখ গেলে দিলেও
    কিছুই পাবে না সে।

    1. পাবে পাবে। পাবে না কে বলেছে। এইতো চলে যাব নীলকুরিঞ্জী না হোক কাঞ্চনজঙ্গা। দূর থেকে ভালবাসব কোনো এক পাহাড়ি নীল ফুল।
      ছুতেই হবে কে বলল! না হয় নাইবা ছুলাম।
      বিধাতা যদি তাই চায়, তবে তাই হোক। কবিতায় তাকে সাজিয়ে নিব।

  2. সবার সব কিছুতেই সাধ ইচ্ছে এক হয় না বা পাওয়া যায় না
    জীবনে কিছুটা সাধ ইচ্ছে ছেড়ে দিতে হয় ঈশ্বরের নিকট।
    দারুণ অনুভুতি কবি আপু -{@
    এর সারমর্মটাও জানতে চাই।

    1. এর সারমর্ম তো আপনার সেই পোস্ট। যেটা আপনি শেয়ার করেছিলেন। নীলকুরিঞ্জী পাহাড়ের। ওটা থেকেই মূলত শব্দগুলো মনে আসলো।
      ভালো থাকুন মনির ভাই সব সময়। দোয়া করবেন ভাই ছেলেটার জন্য।
      জানুয়ারির চার তারিখ পরীক্ষা।

  3. নীলকুরিন্জি ,,,আমি জানি না জিনিসটা কি।বানান টাও ঠিক মতো লিখতে পারছি না।যাইহোক,,দূর্লভ কিছু হবে হয়তো । সবার হাতে ধরা দেয় না।

    যদি আজ না উঠে চাঁদ
    তবে কি এসে যায় তাতে।

    খুব চমৎকার লিখেছেন।অনুরাগ,অভিমান,অভিযোগ,অনুভব সবটাই ফুটে উঠেছে এই কবিতায়। (3 -{@

    1. হা হা, নীলকুরিঞ্জী এক নীল ফুল। ভারতের দক্ষিণের এক পাহাড়ে এ ফুল ফোটে দীর্ঘ বারো বছর পরে।
      ভালবাসা নিও আপু। লিখে চলো। চমৎকার লেখো তুমি।

      1. হা,হা,হা,,বারো বছরে একবার ফোঁটা ফুল !! দুর্লভই বটে।আপনার হাতেই থাকুক সেই নীলকুরিঞ্জী।শুভ কামনা রাখে যাই। (3 (3 -{@

মন্তব্য করুন