বরাবরই যাচ্ছে বেড়ে প্রতিদিনের নির্ভরতা ~
রোজ নামচায় নিচ্ছে কেড়ে সময়ের বারতা ~
আকাশ কেমন, মেঘ গুলো কি মেলছে তার ডানা ~
শরতের গোধুলী, কেমন সাঝে, তা ও হয় জানা ~
রান্না ঘরে চুড়ির আওয়াজ, টিপ কলে পড়া জল ~
সুর হয়ে বাজে প্রাণে, মুঠো ফোনের আদল ~
মেঘলা আকাশ, বিষণ্ণতায় ভার, একলা প্রহর গুনে ~
নকশী কাঁথায় সুই সুতো আর বুকে স্বপ্ন বুনে ~
অলস সময় যাচ্ছে কেটে, পাশে থাকার গল্পে ~
দূরত্বটা গুটিয়ে আসে, এক মুহুর্তের কল্পে ~
বেলা অবেলা হৃদয়ের টানে, নিচ্ছো তুমি খোঁজ ~
আমি ও যে প্রতিক্ষায় থাকি, তোমার জন্য রোজ ।
রচনা কাল ঃ ২৬/০৯/২০২০
ঢাকা
মোট পড়েছেনঃ ৬৬৭জন
আজ পড়েছেনঃ ০জন
এতো বড় ছবি!!
এডিট করুন প্লিজ। ব্লগের অন্যান্য ফিচার ছবি গুলো দেখুন। ছবিটি সুন্দর একটা সাইজে এনে দিন।
আপু, ব্লগ থেকেই তো নিয়েছি ছবিটা,।
ধন্যবাদ আপনাকে
চমৎকার এক অননুভূতির ছুঁয়া কবি দা
ধন্যবাদ ভাই
খুব সুন্দর মনোমুগ্ধকর লেখা।।পাঠে অপার মুগ্ধতা
ধন্যবাদ ভাই
লেখাটি ভালো লাগল কিন্তু সাবিনা আপুর সাথে একমত ছবিটির সাইজ ঠিক করতে হবে।
ধন্যবাদ আপু
আমিও প্রতীক্ষায় রইলাম পরবর্তী কবিতার জন্য।
প্রতিক্ষায় থাকেন, অবশ্যই নিয়মিত পাবেন,
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
কবিতা ভালো লেগেছে
ধন্যবাদ