ডি এইচ আর মাহমুদের কবিতা

বলতে পারিনা
ডি এইচ আর মাহমুদ।

 
তোমার দু’চোখের প্রলের পাল্টে গ্যাছে
শীতল হয়ে গ্যাছে ভালোবাসার তপ্ত রক্তকণা।
তোমার চোখে তাকালে আর স্বর্গ দেখিনা
দেখিনা প্রণয়,
দেখিনা আমার জন্য হাজার বছরের অপেক্ষা শেষে হিরক কণার ন্যায় গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়া।

 
আজকাল ভেজা চুল শুকোতে আসোনা ছাদে
পাথর ছুঁড়ে মারোনা আমার বদ্ধ জানালায়
ইশারায় ডাকোনা
সাঁঝের বেলা বিদ্যুৎ চলে গেলে পরে,
মোমবাতি হাতে নিয়ে আসোনা বারান্দায়।
গুনগুনিয়ে গাওনা প্রিয় গানের কলি অথবা কবিতা।

 
প্রতিদিনকার মতো ভালোবাসি লিখে রঙিন চিরকুটখানা উড়োজাহাজ বানিয়ে উড়িয়ে দাওনা তোমার জানালার পর্দা সরিয়ে,আমার জানালা হয়ে পরে বিচানায়।
তোমার আমার অবিচ্চেদ্য সম্পর্কে ফাঁটল ধরেছে।
জানি প্রেম অবশেষে এমনই হয়।
তাই বুক ছিড়ে বেরুইনা ব্যাথার দীর্ঘশ্বাস
কান্নার রোলে রোধ হয়না কন্ঠ
দুঃখও পাইনা তেমন একটা।

 
তবে বুকের ভেতর কেমন জানি করে-
বলতে পারিনা!!

রচনাকালঃ 07/01/2009

মোট পড়েছেনঃ ৬৯৯জন আজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. সোনেলায় স্বাগতম আপনাকে। সম্পর্ক যখন বদলে যায় , দূরে সরে যায় বুকের অনুভূতিটা তখন খেই হারিয়ে ফেলে ,বোবা কান্নায় ভেঙ্গে যায় ভাবনা গুলো। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো আপনার জন্য

  2. স্বাগতম সোনেলার উঠোনে।
    নিয়মিত লেখুন ( ২৪ ঘন্টা অতিক্রমের পর ), অন্যের লেখা পড়ুন।

    আপনার প্রফাইলে একটি ছবি দিন।
    ‘ বলতে পারিনা ‘ – এটিই কবিতার শিরোনাম, এটিই শিরোনামে দিলে ভালো হতো।
    আপনার ফেইসবুকের ইনবক্সে একটি ম্যাসেজ দেয়া হয়েছে।

    শুভ কামনা।

মন্তব্য করুন