জীবন অবিচল

 

কারো জীবন ধন্য 

কারো আবার নগন্য 

কারো জীবন পূণ্য 

কারো আবার ভিন্ন ।   

জীবন তো নদির মতো 

চির বহমান 

জোয়ার ভাটার খেলা 

তরল তার মান ।  

এক পাড় তার ভাঙে 

আরেক পাড়ে গড়ে পলি 

ভাঙা গড়ার খেলায় অবিরত 

জীবনের পদাবলি  । 

তার বুকে মাঝি গায় ভাটিয়ালী 

বিরহে ভাসে কচুরী পানা 

জীবন চলে জীবনের মতো  

নেই কারো ঠিকানা জানা । 

তবুও যেন স্বপ্নের আদলে 

বুকে বাঁধি ঘর  

জীবন জুড়ে আপন ভাবি যাকে 

সে ই হয় পর  ।  

তার পর ও থেমে নেই  

জীবন বেশ অবিচল   

হাঁসি কান্নার বেড়া জালে

হয়তো সফল,  নয়তো বিফল ।। 

রচনা কাল ঃ ৩০/০১/২০২২ 

ঢাকা

মোট পড়েছেনঃ ৬৯৭জন আজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

  1. জীবনের রুপ এমনই হয়। কেউ পরিপূর্ণ নয়।

    **লেখার সাথে প্রতীকী ছবি ব্যবহার করুন কামরুল ভাই। ব্লগে লেখাটাই আসল, ছবি নয়। নির্দিষ্ট কারো ছবি/ বিশেষ করে মেয়েদের ছবি এভাবে এড করতে হয় না। ছবি গুলো পরিচিত বা অপরিচিত যারই হোক।

    ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

  2. জীবনের শেষ ঠিকানা একটি মাটির ঘর। ভাঙা-গড়ার খেলায় খেলতে খেলতে একদিন চলে যেতে হবে সেই আপন ঠিকানায়। খুব সুন্দর লিখেছেন।

মন্তব্য করুন