নতুন ছন্দে মন আনন্দে
লিখবো আমি গান,
যে-ই গান ভাই শুনে সবার
জুড়াবে মন প্রাণ।
গানের অন্তর মেলানো ভাই
অতি সহজ নয়,
তাল লয় যেজন সৃষ্টি করে
ভালো গায়ক কয়।
একতারার ওই সুরে তালে
ধরে গান’রে সব,
নাচে স্বর্গ নাচে মর্ত্যে
গানে খুঁজি রব।
প্রেম বিরহের কত গানে
তুলতে হবে সুর,
না পারলে ভাই গায়ক কবে
রাখবে বহু দূর।
জীবনমুখী গান কবিতা
জীবনমুখী সুখ,
জীবন মুখে দাঁড়িয়ে রয়
শুধু কষ্ট দুখ।
রচনাকালঃ
০২/০৭/২০২১
মোট পড়েছেনঃ ৬৫২জন
আজ পড়েছেনঃ ০জন
জীবনমুখী গান বা কবিতা থেকে শেখার আছে।
শুভ কামনা
শুভকামনা রইল
সুন্দর রচনা। শুভ কামনা রইলো।
শুভকামনা রইল সতত।।।।।
সুন্দর উপস্থাপনা
ভালো লাগলো
শুভকামনা রইল