ছেলে আমার যুদ্ধে যাবে এই করেছে পণ
কিছুতেই দেয় না সায় অবুঝ মায়ের মন
কতই আর বয়স এখন ভাবছে বসে মা
ছেলে তখন জড়িয়ে ধরে মায়ের দুটি পা।
ছেলে বলে মাগো তুমি দোয়া করে দাও
চোখের যত অশ্রু আছে সবটা মুছে নাও,
স্বাধীনটা নিয়েই আমি ফিরে আসবো ঘরে
দেখো দেশ স্বাধীন হবে দুদিন আগে পরে।
স্বাধীন দেশে নিজের ভাষায় মা বলে ডাকবো
নিজ দেশের মাটি মাকে আমরা ভালবাসবো।
মোট পড়েছেনঃ ৮০৩জন
আজ পড়েছেনঃ ০জন
বিজয় দিবসের জন্য সুন্দর কবিতা
এভাবেই কত ছেলে মা এর কাছ থেকে আশীর্বাদ নিয়ে যুদ্ধে গিয়েছে -{@
অনেক সুন্দর কবিতা আপু..
-{@
\|/ (y) :c -{@
ভালো লিখেছেন ।
ধন্যবাদ আপু। খুশী হলাম।
স্বাধীন দেশে নিজের ভাষায় মা বলে ডাকবো
নিজ দেশের মাটি মাকে আমরা ভালবাসবো। (y) -{@
এভাবে অনেক মায়ের সন্তান ফিরে আসে নি কিন্তু মাকে ঠিকই স্বাধীনতা উপহার দিয়েছে। এইসব বীর সন্তানদের জন্যই আমাদের এই স্বাধীনতার সুখ, স্বাধীনভাবে বেঁচে থাকা।
বিজয়ের শুভেচ্ছা।