কলমের আত্মকাহন
আমি তো কলম লিখি মানবের সব বিরহের কথা
যাহা লিখিতে যে আমার হৃদয় কোণে লাগে শুধু ব্যথা।
আমার জন্ম ইতিহাস হেন গরবের নয় ভাই,
আমাকে মানুষ প্রয়োজন ছাড়া ব্যবহার করে নাই।
আমি তো সবার কথাই লিখেছি স্ব কিছুই লিখি নাই
ভেবেছি লিখবো নিজের কথাই মন অভিলাষে তাই।
আমাকে দিয়ে যে কবিরা কবিতা লেখেন কত না কত
সে কবিতা খানি শ্রবণে সবার মনে খুশি শত শত।
আধুনিক এই সভ্যতারই যুগে মোর কৃতি ভালো
জ্ঞান আহরণ পথ হলো ভাই ধরার জন্য আলো।
আমি থাকি সদা জ্ঞানী গুণী আর বিজ্ঞ জনের কাছে,
বিচারক রায় লেখার জন্য আমায় ধরেই আছে।
আমাকে দিয়ে যে প্রশ্নে জবাব লেখেন স্কুলে বয়
অযত্নে থাকি আমার কথা যে কেউ আর নাহি কয়।
আমি অত্যন্ত ভাষাহীন ভাবে জীবন দিলাম পারি
আমার জীবন কালি শেষ হলে ডাস্টবিন যে বাড়ি।
আমি আজ নিজ জীবনের কথা ভাবতে ভাবতে ফাঁদে
কি আমি লিখিনি যে কথা ভাবিতে হৃদয় আমার কাঁদে।
সুখের বচন দুখের কথন লিখেছি পরের ভাষা,
আমার জীবনে অভিলাষ ছিলো লিখবো আপন আশা।
রচনাকালঃ
১৪/০৭/২০২১
- ৬+৬+৬+২ মাত্রাবৃত্ত ছন্দ
——————————–
শুধুই প্রিয়ার জন্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
হৃদয় কোণে আমার আশা
শুধু প্রিয়ার জন্য
প্রিয়াকে যে কাছে পেলে
জীবন হবে ধন্য।হৃদয় কোণে প্রিয়ার জন্য
গভীর ভালো’বাসা,
জীবন আমার পূর্ণ হবে
মিটলে মনের আশা।প্রিয়া তোমার কথা আমার
খুবই পড়ে মনে,
সাঁঝ প্রভাতে সন্ধ্যা রাতে
ভেবে ক্ষণে ক্ষণে।হৃদয় জুড়ে প্রেম বিরহ
জ্বলছে সদা আগুন,
কেন সেকালে আসবে আমার
হৃদয় কোণে ফাগুন।আমার অবুঝ মনটা ভীষণ
তোমাকে চাই প্রিয়া,
তুমি ছাড়া কাঁদে আমার
এই না অবুঝ হিয়া।রচনাকালঃ
১৫/০৭/২০২১৪+৪/৪+২
বাহ খুব সুন্দর কবি দা
কলম নিয়ে অনবদ্য লেখা — সুখের বচন দুখের কথন লিখেছি পরের ভাষা,
আমার জীবনে অভিলাষ ছিলো লিখবো আপন আশা।
এক সাথে দুটি কবিতা পড়লাম। বেশ ভালো লাগলো এভাবেই লিখুন।
বেশ ভালো লাগলো। শুভকামনা ভাই
কলম লিখে যায় না বলা যত কথা। বেশ চমৎকার প্রকাশ। শুভ কামনা রইলো।
শুভকামনা রইল সতত।।।।।
নিজের কলমে অন্যের সুখ দুুঃখ লিখতে পারাটাই বড় মানবিক কাজ। কলম চলা উচিৎ।।
অনেক সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।।