কন্যা, তোমার পড়া বন্ধ!

fb_img_1486470372658

বাহ! প্রস্তুত হও কন্যারা! এবার তোমাদের ঘরবন্দি হতে হবে। চারদিকে সে প্রক্রিয়াই চলছে।

কদিন আগে গাইবান্ধার কুন্দেরপাড়া চরাঞ্চলের একটি মাত্র মাধ্যমিক বিদ্যালয় কুন্দেরপাড়া গণ-উন্নয়ন একাডেমি ভবন পুড়িয়ে দেয়া হয়েছিলো।

এবার শুনছি, “কিশোরী মোহন প্রাথমিক বিদ্যালয়” পরিবর্তিত হয়ে “কিশোরী মোহন (বালক) প্রাথমিক বিদ্যালয়” করা হয়েছে!
আপনারা কয়জন এই খবর জেনেছেন? জানেন নি তো? খুব সন্তর্পণে এই কর্মকাণ্ডগুলো চলছে।

fb_img_1486173626117
শিক্ষানুরাগী দানবীর কিশোরী মোহন মহোদয় কি “বালক” বিদ্যালয় স্থাপন করে গিয়েছিলেন? নাকি তিনি চেয়েছিলেন ছেলে-মেয়ে নির্বিশেষে সবার শিক্ষা। তাহলে কার ইন্দনে একজন শিক্ষানুরাগীর দেয়া প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হলো? তাও আবার নির্দিষ্ট করে “বালক” বিদ্যালয়। এই জীবনে “বালক” প্রাথমিক বিদ্যালয় কোত্থাও দেখিনি। তাহলে কি সিলেট দিয়েই শুরু হল বাংলাদেশে “বালক” প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কাজ?

মেধা বৃত্তি পরীক্ষা-২০১৬ এর ফলাফল।
এখানে খুঁজে দেখতে পারেন, মেধা বৃত্তি পরীক্ষা-২০১৬ এর ফল প্রকাশে “কিশোরী মোহন সরকারী প্রাথমিক বিদ্যালয়” এর ছাত্রীর নাম আছে। আয়েশা আক্তার পুষ্প (রোল নং ৮৩১)

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে কিশোরী মোহন (বালক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের র‌্যালি।
আর এটা ঠিক বুঝতে পারছি না কবেকার প্রকাশিত তবে ২০১৬ এর শেষদিকের হতে পারে।

মোট পড়েছেনঃ ৭১৮জন আজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. বীজ অনেক আগেই পোতা হয়েছিল, এখন চারা ফুঁড়ে বের হচ্ছে তাই একটু একটু সবার নজরে পড়ছে। কালে কালে দেখুন আরো কী হয়!

  2. এ সব সমাজের আধিপত্ব বিস্তারের প্রভাব।তবে তা মোটেই ঠিক নয়।সব কিছুর মুলে এ দেশের নষ্ট রাজনিতী আর সামাজিক অবক্ষয়।ক্ষমতার পালা বদলে কত কিছুইতো পরিবর্তনের লক্ষ্যে ভাঙ্গচুর হয় তাতে কার কি আসে যায়।সবিইতো সরকারী খরচায় জনগণের পয়সা নেতাদের কি আসে যায়। -{@

  3. বাহ! এখন বালক!!!
    কি আমার ডিজিটাল দেশ! আর কি আমার উন্নতি!!!
    রুবা’পু এজন্যই তোমাকে ভালো লাগে, কতো না-জানা খবরকে চোখের সামনে নিয়ে এসো। :c (y)

  4. এসব মানা যায় না। কিছু ইন্দুর মাথা চাড়া দিচ্ছে। কেটে কুটে শেষ করে দিবে সব। এই খচ্চরগুলো হচ্ছে রাজনীতির ঘোড়া আর গাধার বাচ্চা।

মন্তব্য করুন