এখনও হুঁশিয়ার কালের কলম

জসীম উদ্দীন মুহম্মদ ৫ ডিসেম্বর ২০১৪, শুক্রবার, ০২:২০:৩১অপরাহ্ন কবিতা ২ মন্তব্য

কবিতা, তোমার ঝরনা বুকে এখনও কেন
নুড়ি পাথরের স্তূপ ?
জলের কল্লোল যদি হারিয়ে যায়,
তবে যাক;
তবু
রুপালি জোসনা তোমার মাঝে হাজার বছর বেঁচে থাক!
তোমার অধরা স্বপ্নেরা
বুকের গভীরে বোনা মাকড়সার জাল,
নিশুতি রাতে যক্ষ প্রিয়ার মত ডাকে
আর আমি
সে সব কিছুতেই খুঁজি বিরহী আত্মার  তাঁর ছেঁড়া
সুখের সন্ধান !

ভয় কি তোমার ? আমার অগণিত মুক্তিসেনা
আমার সবুজ চাদর
আমার রোদেলা শিশির
আমার সুধা মাখা মাটি
আর একটি উন্মুক্ত আকাশ
তোমার পথের পানে নির্নিমেষ চেয়ে আছে !

মনে রেখো
এখনও বেঁচে আছে ইতিহাস
এখনও হুঁশিয়ার কালের কলম
এখনও আমি অপেক্ষায় আছি
জমে উঠুক পানশালার মুদ্রিত আসর
মেতে উঠুক আমাদের মিলন বাসর !!

১০০৬জন ১০০৭জন

২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য