আমার যাপিত জীবনের নিত্য কঠোর রুদ্রমূর্তি সন্ন্যাসিনী!
তোমার ধ্যানভঙ্গের কবি আমি নই।
আনন্দলাভের মোহে নয়,
লোলুপ স্বর্গ চক্রান্তের মূর্তিমান প্রকাশ আমি।
আমি প্রেমিক নই,
চিরকালের শুষ্কতায় রিক্ততা দূর করার নিমিত্তে আমি।
সন্যাসকে পরাজিত করা কবিতা লেখক নই,
এলোকেশীর উন্মাতাল নৃত্যের সাধক আমি।
আমি চিরজীবন/যৌবনের পূজারী
কাব্যসংগীতের মনোহর মায়ায়,
নিঃস্বতা শূন্যতার বিলাসলীলায় মত্ত আমি।
বৈরাগ্যের ছদ্মবেশধারী মহাদেব নই
বাসন্তি রঙে উড়নচন্ডী বাউল আমি।
সৌন্দর্যক্ষণের উন্নাসিকতায় নির্লীপ্ত কামনায়-
করোনাস্পর্শে প্লাবিত বিরাগভাজন ছন্দ আমি।
দ্বিধাহীন পায়ে সামনে এগোই
তোমার লালায়িত সহস্র চুম্বনেও আজ ভীত নই আমি!
মোট পড়েছেনঃ ১,১৫৭জন
আজ পড়েছেনঃ ০জন
আমি চিরজীবন/যৌবনের পূজারী
কাব্যসংগীতের মনোহর মায়ায়,
নিঃস্বতা শূন্যতার বিলাসলীলায় মত্ত আমি।
বৈরাগ্যের ছদ্মবেশধারী মহাদেব নই
বাসন্তি রঙে উড়নচন্ডী বাউল আমি।
সুন্দর প্রকাশ, ভালো লাগা রইলো ভাই।
ধন্যবাদ দাদা ভালো থাকবেন।
শুভেচ্ছা ভাই
বাহ্!
অনন্য ভাবনা দাদা।
অবশেষে তাঁহার পাশে সঞ্জীবনি হয়ে থাকুন।
সেই চেস্টাই করি দাদা। ভালো থাকবেন সবসময়।
“দ্বিধাহীন পায়ে সামনে এগোই
তোমার লালায়িত সহস্র চুম্বনেও আজ ভীত নই আমি! “
নির্ভয়ে এগিয়ে যান
সবাইতো আর করোনা আক্রান্ত নয়।
শুভ কামনা।
উপরওয়ালা সহায়। প্রিয়জনের পাশে থাকতে চাই সবসময়।
আপনার যা আছে তা নিয়ে এগিয়ে যান নিজস্ব গতিতে। অনেক দিন পর কবিতা পেলাম। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন শুভ কামনা রইলো
আপু কবিতা লেখার সময় হচ্ছেনা। আমাদের সবার ছুটি বাতিল হয়েছে করোনার কারনে।
আপনিও ভালো থাকবেন।
চমৎকার । প্রাঞ্জল শব্দের অলংকরণ। পাঠে মুগ্ধ হলাম।
ভালো থাকবেন ভাই।
বাউলিপনা বেশ লাগল
অনেক শুভ কামনা কবি দা
আপনিও ভালো থাকবেন ভাই।
আমিও আপনার সাথে আছি, প্রিয় কবি তৌহিদ দাদা। ভয়কে জয় করে সামনে এগুতে হবে, আমাদের।
শুভকামনা থাকলো।
আল্লাহ সহায় দাদা। ভালো থাকবেন সবসময়।
বৈরাগ্যের ছদ্মবেশধারী মহাদেব নই
বাসন্তি রঙে উড়নচন্ডী বাউল আমি।
—————অসাধারণ
ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবসময়।