আয়না

‘আয়না’ শব্দটা শুনলেই কেমন যেন একটা মেয়েলি ব্যপার মাথায় আসে।
চোখের সামনে ভেষে ওঠে কোন অষ্টাদশির মুখ যে হয়ত তার লেপ্টে যাওয়া কাজল ঠিক করছে
কিংবা কোন ত্রিশের কোঠার রমনী যে হয়ত তার কপালের কালো টিপ ঠিক করে নিচ্ছে!

ছেলেদের সৌন্দর্য বর্ধনে আয়না খুব একটা কাজে লাগে বলে আমার মনে হয়না। কিন্তু আজকাল আমার ধারনা পাল্টে যাচ্ছে।
আমাদের কমন রুমে একটা আয়না আছে। হঠাৎ একদিন খেয়াল করলাম আমাদের আয়নাটা আমাদের নারী শিক্ষদের কোন কাজে লাগছে না, কিন্তু প্রতিটা পুরুষ শিক্ষক প্রতি ঘন্টায় আয়নার সামনে দাড়িয়ে নিজেকে যথাসম্ভব ভাবে পরিপাটি করে নিচ্ছে।
খুবই মজার অভিজ্ঞতা।

শিক্ষক সুলভ প্রশ্নঃ পুরুষদের এই আয়না প্রমিক হবার কারন কি ? বিশ্লেষন করুন  …………………. ১০

মোট পড়েছেনঃ ১,৫৯৭জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. নিজেকে যাতে অন্য কেউ পাগল না ভাবেন।তবে আয়নাতে যদি নিজেকে স্মার্ট বলে মনে না হয় তবে কপালে অনেক দুঃখ থাকে কোন কাজেই তখন আর মন বসে না।সুতরাং স্রষ্টার দান চেহারা আয়নাতে না দেখাই ভাল।সব শেষ আপনার পোষ্টের উপহার https://www.youtube.com/watch?v=ROUmyQPKdWw গানটি শুনুন।

  2. পুরুষদের আয়না প্রমিক হবার কারন হচ্ছে, নিজকে দেখা আর মনে মনে বলা, আমি এত সুন্দর তবু ম্যাডামরা আমার দিকে কেনো তাকায় না? চুলে একটু ভাজ দেয়া আর আয়নায় আপনাদের দেখে নিজের সাথে কেমন মানাবে তা দেখা।

    আপনারা বড়ই নিষ্ঠুর।

  3. আপনারা বড়ই নিঠুর। দেখাচ্ছেন না কিছুই । দেখতেও দিচ্ছেন না । এ ভারী অন্যায় ।
    দেশটা বড়ই ধূসর হয়ে যাচ্ছে। খুদ-কুড়ো খেতে দিলে কী এমন কমে যায় ? দয়াবতীরা !

  4. আয়না নিজের ব্যাক্তিত্ব গঠনের একটি উপকরনও। আয়নার সামনে দাঁড়িয়ে আপনি প্রাকটিস করতে করতেই শিখে যাবেন নিজেকে সঠিক সময়ে সঠিক ভাবে উপস্থাপন করা।

  5. ম্যাডাম আপনার স্কুল/কলেজের ঠিকানাটা দেয়া যায় ? আয়নার সামনে দাঁড়িয়ে আপনার প্রশ্নের উত্তর দিতে হবে 🙂

    মজা পেয়েছি। আপনারা দে দয়াবতী তা একটু প্রমান করলে কি এমন ক্ষতি হবে ?

  6. আয়না দেখলে দাড়িয়ে যাওয়া মানুষের সহজাত, কারণ মানুষ নিজেকে ভালোবাসে। কমন রুমে স্পেস কম তাই আপনার নজরে পরেছে।

  7. সব মানুষই চায় নিজেকে সুন্দর দেখাক সে হউক পুরষ কিংবা মহিলা।আর আয়না হলো যার মাধ্যমে বুঝা যায় নিজেকে কেমন দেখাচ্ছে।

    মজা পেলাম। ভালো লাগলো। -{@

মন্তব্য করুন