আষাঢ় এলো, এলো বর্ষণ

13394200_1750176228574210_1543665298496003710_nd
তোমার অদৃশ্য উপস্থিতির পরশ লাগে গায়ে
তোমাকে ছুঁয়ে আসে যে বাতাস,
তাঁতে কোনো শব্দ নেই, আছে শুধু শীতল পরশ।
রেল লাইনের ঐ পথে দিগন্তের ঐ কোনে, তোমার অনুভবে,
স্বর্গীয় এক আনন্দ ছুঁয়ে যায় আমায়।
আমার ছুঁয়ে যাওয়া বাতাসে আছে রক্তিম উত্তাপ,
তপ্ত হবে তুমি।
এ সবুজ পৃথিবীও শীতল করতে পারেনি এ তপ্ত বাতাস।
শুধু বর্ষণ হলেই শীতল হবে এ বাতাস।

বর্ষণ হলে, কাল মুখি ঐ মেঘ তার মালিন্য মুখে মুক্ত ঝরা হাসি দিবে, আকাশে নীলাভ ছড়াবে।
তৃষ্ণার্ত ফুলেরা আজ নেচে উঠেছে, শান্ত শুকোনো নদী ও আজ বড়ই চঞ্চল।
আজ মেঘ গর্জন করবে, আকাশের নীলিমা হঠাৎ পালাবে, পাহাড়ের ঝর্না আজ নতুন স্বপ্নে সাজবে।
আজ আষাঢ়ের প্রথম দিন। ঐ হংস মিথুনদের সাথে আমিও এলোচুলে নাচব।
13418374_1750176841907482_2668568901064388377_o

মোট পড়েছেনঃ ১৭৪জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. হোক বর্ষণ, শীতল হোক সব কিছু বর্ষণের পরে,
    আষাঢ়ের প্রথম দিন আজ, ঋতু অনুযায়ীই তো পোষ্ট দেবে রিতু 🙂
    ছবি দুটো আর লেখায় সুন্দর মিল।

  2. ২০০০ সালে ফিরে গেলাম ছবি দেখে। এমন গ্রামীন দৃশ্য ছিল আমার বাড়িতেও এখন অবশ্য আর নেই, দালান কোঠায় ভরে গেছে।

    বর্ষণে ধরনী হোক তৃপ্ত
    সবুজে ছেয়ে যাক দিগন্ত।

  3. “এসো নীপবনে ছায়াবিথীতলে এসো
    করো স্নান নবধারাজলে…।”

    সু-স্বাগতম আষাঢ়। -{@

    আপু কদম ফুলের শুভেচ্ছা। পোষ্ট ভালো লেগেছে,

  4. সব কিছু শীতল হওয়া দরকার! হোক বর্ষণ, শীতল হোক এ ধরণীতল….
    আচ্ছা আপু দেইখেন কাদার মধ্যে নাচতে গিয়ে আছাড় খেয়ে আবার নাক মুখ ভেঙে ফেলেন না……! :p

    1. এ্যালারিড সিরাপ খেয়ে নেবনে। আর সমুদ্র কন্যা আমি, ছোটবেলা থেকেই তো বৃষ্টির পানি খেয়ে বড়, তাই সর্দি, ঠান্ডা সহজে কি আর লাগে ? ব্যাঙ্গের আবির সর্দিকাশি!
      এখন বলুন কোথায় ছিলেন এতোদিন?

মন্তব্য করুন