পুরুষ জাতির প্রতি আমার বিশ্বাস দিন দিন শূণ্য হয়ে যাচ্ছে।
কী রাগ হলেন? নাকি হাসছেন!? রাগ হোন আর মজা পেয়ে বসেন তাতে আমার কিছু যায় আসে না।
এখন ভাববেন- নিশ্চই আমার বিএফ আমাকে ছ্যাকা দিয়েছে কিংবা লিটনের ফ্লাট থেকে বেড় হয়ে বলেছে বিয়ে করতে পারবে না।
আসলে তেমন কিছুই না বাপ-ভাই-খালু-মামা-চাচা-ফুফা-নানা-দাদা এবং আমার প্রেমিক , এসব পুরুষমানুষ আমার জীবনে আছে , তাই আমি বলি আল্লহামদুলিলাহ, আল্লাহ্ আমাকে ভালো রাখছে।
এখন বলবেন ” আল্লহামদুলিলাহ তো বলেই ফেললেন তো কথা এতো প্যাঁচানোর কী হলো!? ” তাই তো!,,, কথা প্যাঁচানোর কিছু হয় নাই। আমার সমস্যাটা আপনাদের মতো পুরুষদের নিয়ে হচ্ছে, রাস্তায় বেড় হলে আমার ঢোলা জামা তার উপর হিজাব এর উপর থেকে আমার বুক কতোখানি উচু তা দেখার কতো আগ্রহ আপনাদের বুঝিনা- যেন আমি মানুষ না ভিনগ্রহের প্রাণী, প্রেমে মেয়ে রাজি করাতে না পেরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ , সাথে বৌ কিংবা জিএফ থাকার পরও অন্য মেয়ের দিকে তাকিয়ে থাকেন যেন আপনার সাথের মেয়েটা পুরানো জামা আর দূরের মেয়েটা শখের লাল জামা। একাধারে ৫/৬ টা প্রেম না করলে নাকি আজ কাল সমাজে পুরুষ পরিচয় পাওয়া যায় না, এতো বুড়ো বয়সেও নাতির বুকে -পিঠে-পাছায় হাত বুলান যেন জীবনে নারী স্বাদ কখনো গ্রহণ করেন নাই, বাসায় বৌ কিন্তু অফিসে নিজ কেবিনে নারী কর্মচারীদের ডেকে এনে বসিয়ে রাখছেন, বাবা হয়ে মেয়েকে ধর্ষণ করছেন।
ঐ তো সেদিন পত্রিকায় পড়লাম ” সতমা’য়ের সাথে দৈহিক সম্পর্ক দেখে ফেলায় বৌ’য়ের চোখ উপড়ে ফেলেছে স্বামী “, ” শাশুড়িকে নিয়ে নিরুদ্দেশ্য স্বামী” এবং “মেয়ের সন্তানের বাবা নিজ বাবাই”,,, হে, পুরুষ জাতি এ সমাজে এসব অবদান আপনাদের!?
গতপরশু দিন সকালের কথা, খুলেই বলি – রোজা রেখেছিলাম ঘুমিয়েছি ভোরের দিকটায়, পরীক্ষা ছিল সকালে ঘুম যখন ভাঙার পর ঘড়িতে তাকিয়ে দেখি পরীক্ষা শুরু হয়ে গেছে প্রচন্ড অস্থিরতায় তৈরী হয়ে ক্যাম্পাস মুখি হাঁটা দেই কারণ বাসা থেকে বেড় হয়ে রাস্তা পার হওয়ার পর কিছুক্ষণ হাঁটলেই আমার ক্যাম্পাস, কিন্তু রাস্তা পার হওয়ার পর একটা লোক আমার পিছু না বরং আমার সাথে পাল্লা দিয়ে হাঁটছিল আর ফোনে কথা বলছিল, তার কারণে আমি অনেক চেষ্টা করেও ঠিক মতো হাঁটতে পারছিলাম না, বার বার তাকে জায়গা করে দিচ্ছিলাম বা সুযোগ দিচ্ছিলাম যাতে আগে চলে যায়, একএ তো আমার পরীক্ষায় উপস্থিত হতে দেড়ি হচ্ছে, দ্বিতীয়তো আমি পা চালিয়ে হাঁটতে পারছি না তাই লোকটা থেকে বাঁচার জন্য বড় করে কয়েকটা কদম ফেলি কিন্তু লোক ফের আমার পাশে এসে পরে আর আমি খুব রকমের হোচট খেয়ে শরীলের ঝাঁকুনিতে বুকে চাপ খাই। বুঝতে পারছিলাম না আমার পা পর্জন্ত ঝোলানো ডোলা জামা আর উড়না হিজাবে ঢাকা শরীলটায় সে কেমন বুক পাছার লোভে আমার সাথে এমন করছে। কি করবো বুঝে না পেয়ে উঠে পিছন থেকে লোকটায় পায়ে একটা লাথি দিয়ে বললাম “আপনি সাইড হয়ে হাঁটুন, আমার হাঁটতে সমস্যা হচ্ছে “, লোকটা তখন এমন ভাবে তাকালো যেন নিষ্পাপ মানুষটাকে আমি অযথাই বিরক্ত করলাম তারপর আমি আমার ক্যাম্পাসে ঢুকে যাই ।কিন্তু কষ্টের বিষয় হচ্ছে বুকে চাপ লাগার কারণে আমি শেষ পর্যন্ত রোজা রাখতে পারি নাই। একই ঘটনা কয়েক দিন আগে শাহবাগ যাওয়ার সময় হয়েছিল, লোকটা ফোন কানে ধরে কিছু বিশ্রী ভাষা বলছিল আর আমার পাশে হাঁটছিল যখন আমি বুঝতে পারি ফোন – টোন কিছু না লোকটা আমাকে বলছে কথা গুলো তখন আমি ঘুরে তাকাই ট্রাফিক পুলিশের কাছে যাওয়ার আগেই লোকটা একটা বাসে উঠে পরে।
এখন আপনারা বলতে পারেন আমি ঐ সব লোকদের কিছু না বলে পুরো পুরুষ জাতিকে কেন দোষারোপ করছি, তাহলে বলি শুনুন, ঐসব পুরুষের সাথে ঝগড়া বা কথা বলতে গেলে রাস্তার সব পুরুষরা এসে কিছু নীতি বাক্য শোনায় যেমন : মেয়ে হয়ে খারাপ লোকটার সাথে কেন ঝগড়া বা তর্ক করছি, মেয়ে হয়ে কেন রাস্তায় একা চলাফেরা করি, মেয়ে হয়ে কেন সাহস দেখাতে চাই ইত্যাদি ইত্যাদি, তাই আমি এসব লোকদের সাথে কথায় জড়াতে চাই না।
কয়দিন আগে খুব ধর্ষণ বেড়েছিল, বাসে-ঘাটে-মাঠে সব জায়গায় ধর্ষণ। শিশু থেকে বুড়ি কেউ বাঁচেনি ধর্ষণের হাত থেকে কিন্তু পুরুষজাতি তখনও নির্বাক। তাদের যুক্তি হচ্ছে ছোট ড্রেস পরা মেয়েদের দেখলে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না তাই বোরখা পরা মেয়ে, শিশু, বুড়ো এসব দূর্বলের উপড় ঝাপিয়ে পরে। অথচ আমি আজও ঢাকা শহরের রাস্তায় হাফ পেন্ট আর হাফ টপস পরা মেয়ে দেখি নাই তাহলে কী তারা সারারাত পর্ণ দেখে রাস্তায় বেড় হয়ে সব মেয়েদের দিকে তাকিয়ে রাতের কথা মনে করে আর কল্পনায় দেখে সামনে থাকা মেয়েটা শর্টস পরে আছে!?
এক প্রকার কাঠমোল্লা /হুজুর দল তো ঘোষণা দিয়ে বসলো “বোরখা ছাড়া নারীকে ধর্ষণ করলে জান্নাত হাতে”, যখন তাদের বলা হলো তাহলে মাদরাসার হুজুর মাদরাসার ভিতর তার ছাত্রীকে আর আরবী পড়াতে গিয়ে হুজুর শিশুকে কেন ধর্ষণ করলো!? তখন তারা বলে বসলো, ” হুজুরও পুরুষ তার চাহিদা আছে, মুসলিম মেয়েদের হুজুরের চাহিদা বুঝতে হবে, মুসলিম হয়ে এসব নিয়ে তর্ক না করলেই ভালো। আমি নির্বাক কী বলবো কাকে!?
বৌ পাশে ঘুমাচ্ছে ফেসবুকে অথবা ইমু বা হোয়াটস অ্যাপ এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকে মেয়েদের পায়ে পরছে নুড ছবির জন্য, ছবি দিতে কেও রাজি না হলে যা ইচ্ছে তা ভাষায় গালাগালি করছে । তাদের বেশী দেখা যায় রেশমি এলন এর ভিডিও তে ভালোবাসা প্রকাশে আর কোন মেয়ের কমেন্ট বক্সে হাদিস দিতে । খুব হাস্যকর আর লজ্জার বিষয় হচ্ছে কয়েকদিন যাবত ফেসবুকে একটা গ্রুপ খুব আলোচিত হচ্ছে এবং সব পুরুষের মনে স্থান করে নিয়েছে কারণ গ্রুপটায় ইসলামিক ভাবে শরিয়াতের ভাষায় বহু বিবাহকে শুধু মাত্র ফরজ না বরং বাধ্যতামূলক করার মোটিভেশন দেওয়া হচ্ছে সবাইকে , গ্রুপটার কথা গুলো এমন – হে নারী তুমি তোমার স্বামীকে শারীরিক তৃপ্তি দিতে পারো না আবার অন্য নারীর কাছে যেতে দিচ্ছ না এতে মুসলিম নারী হয়ে তোমার লজ্জা হচ্ছে না ! আজ যদি তোমার স্বামী পরক্রিয়া করে তো ইহকালে বদনামি আর পরকালে জাহান্নামী তো তুমি হবে , তোমার কি জান্নাতে যেতে ইচ্ছে হয় না ! , যে নারী তার স্বামীকে ৪টা বিয়ে করার উপদেশ না দেয় সে নারী জাহান্নামী , নবী চার বিয়ে করেছিল তার এক এক বিবি ছিল এক এক বয়সের অর্থাৎ আমাদের বুঝতে হবে প্রতিদিন ভাত না খেয়ে এক একদিন কচি ফল ফলাদি খাওয়ার দরকার , নারী মুক্তি হবে আর নারী অধিকার সম্পূর্ণ ভাবে পাবে যদি তারা সতিনে আগ্রহী হয় , কারণ নবীর বিবিরা সতিন নিয়ে থাকতেন, ধর্ষণ কোন পাপ না কারণ বিয়ে করার বাঁধা আর বিবি সুখ না দিতে পারলে ধর্ষণ করা হয় এখানে পাপের কিছু নাই ইত্যাদি ইত্যাদি ।
আপনারা কি বুঝতে পারছেন কি হচ্ছে আমাদের সমাজে আর এই সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে , সারাদিন কর্ম বেস্ততার পর মানুষ অন লাইনে আসে একটু প্রশান্তির জন্য তখন যদি ইসলামের ভুল ব্যাখ্যা আর এসব কথা পুরুষরা দেখে তো তাদের মাথা কীভাবে ঠিক থাকে বলুন ! এখানে নারীর কথা উল্লেখ্য করি নাই কারণ নারীরা বিশেষ করে বাঙ্গালী নারীরা খুব মানুসিক চাপ নিয়েও সমাজে নিজেকে ধরে রাখতে পারে ।
দেশে , সমাজে , পথে , ঘাটে , মাঠে , এমন কি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোয় এসব দেখার পর আমার আর ইচ্ছে হয় না কোন পুরুষকে বিশ্বাস করতে । আমার প্রেমিক , যে কয়েকটা দিন পর আমার স্বামী হবে , পারিবারিক ভাবেই বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হবো এখন তাকেও বিশ্বাস করতে ইচ্ছে হয় না কারণ আমার চারপাশে ঘটে যাওয়া পুরুষের করুণ অবস্থা দেখতে দেখতে আমি ক্লান্ত ।
এখন আপনারা অনেকে বলতে পারেন আমি শুধু কেন পুরুষের দোষ দিচ্ছি ! নারীর কেন দোষ দিচ্ছি না ! অনেক ক্ষেত্রে নারীদের অনেক দোষ আছে । আমি মানছি না নারীরা দুধে ধোওয়া তুলসি পাতা , বলছি না তাদের দ্বারা ভুল হয় না কারণ মানুষ মাত্রই ভুল কিন্তু নারীদের কথা এখানে বলছি না কারণ আমি আজ পর্যন্ত কোন নারীকে দেখি নাই রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছেলেদের দেখে শিস বাজাতে , কোন নারী স্বেচ্ছায় ৬ টা পুরুষের মাঝে গিয়ে দাঁড়িয়েছে দেখি নাই , কাওকে বলতে শুনি নাই ” ছেলে টা পুরা খাসা মাল , পাছা আর বুক দেখে মাথা নষ্ট ” , কোন মেয়ে কোন ছেলের ইনবক্সে নক দিয়েছে বলতে শুনি নাই , কোন মেয়ে উছিলায় ভীরের মাঝে ছেলেদের বুকে হাত দিতে দেখি নাই , কখনো শুনি নাই কোন মেয়ে ছেলেদের গালিগালাজ করছে ।পুরুষের মাঝে যে ভালো মানুষ নাই তা আমি বিশ্বাস করি না , পুরুষের মাঝেও ভালো মানুষ আছে , কিন্তু আপনারা কই ! ভালো মানুষ গুলো কোথায় আছেন ! আর কতোকাল এসব চোখ বন্ধ করে সহ্য করে নিবেন !?
এদেশ এ জাতির কাছে নারী ঘটিত নিত্য নতুন পুরুষের এতো সুন্দর সুন্দর কাজ দেখার পর , আপনি কীভাবে আমাকে বুঝ দিবেন এদেশের এ সমাজের পুরুষের উপর বিশ্বাস ধরে রাখতে !?
-গালিবা ইয়াসমিন
(৩১/০৫/২০১৮)

৮৪৫জন ৮৪২জন

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য