৫+৫/৫+২ মাত্রাবৃত্ত
পদ্মা নদীর পাড়ের কাছে
আমার ছোট গাঁয়ে,
মনের মাঝে সুখটা আনে
তমাল তরু ছায়ে।
ময়না টিয়া কোকিল ঘুঘু
বহু পাখির মেলা,
গাঁয়ের ছেলে মেয়েরা করে
তাদের সাথে খেলা।
গাঁয়ে আমার বাস করে রে
কামার জেলে চাষা,
পাখির মতো তাদের মুখে
দারুণ ভালো ভাষা।
আছেন যারা সুখী দুঃখী
মিলেমিশেই থাকে,
একে পরের বিপদে সদা
আপন করে রাখে।
ছবির মতো গ্রাম খানি যে
দেখতে লাগে ভালো,
এমন গ্রামে জন্ম মোর
মন ভীষণ আলো।
রচনাকালঃ
২৭/০৭/২০২১
মোট পড়েছেনঃ ৯৭১জন
আজ পড়েছেনঃ ০জন
আমাদের গ্রামখানি ছবির মতো
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত প্রিয়।।।।।
বেশ ছন্দময় কবি দা
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত প্রিয়।।।।।
ছবির মত ছায়াঘেরা আমার ছোট গ্রাম। শুভ কামনা রইলো।
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত প্রিয়।।।।।
গ্রামের বর্ণনা সবসময়ই ভালো লাগে।
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত প্রিয়।।।।।
কবিতায় খুঁজি গ্রামীণ জীবন
শহর বন্দী হয়ে কাঁধে সবুজের ভুবন /
চমৎকার লিখেছে ভালো লাগলো কুব //
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত প্রিয়।।।।।
আমিও গ্রামের ছেলে । ভালো লেগেছে — ছবির মতো গ্রাম খানি যে
দেখতে লাগে ভালো,
এমন গ্রামে জন্ম মোর
মন ভীষণ আলো।
শুভকামনা রইল প্রিয়।।।
শুভকামনা
প্রীতিময় শুভেচ্ছা।
ধন্যবাদ