আজব মায়া

অপার রহস্যময় এই জীবন—
একটা মানুষ তার জন্মের পূর্ব পর্যন্ত কোথাও সে ছিলো না—হয়তো বা ছিলো, হয়তো বাতাসে ছিলো, ফুলের গন্ধে কিংবা মাটিতে মিশে ছিল, তারপর হঠাৎ একদিন সে প্রান পেয়ে গেলো, আপনমনে সে বিকশিত হলো, নিজস্ব ব্যক্তিত্ব, পছন্দ-অপছন্দ আর কাজ দিয়ে আপন মানুষগুলোর মনে আসন করে নিলো, একটা মজবুত আসন তৈরি করে নিলো চারপাশের মানুষগুলোর মনেও—মায়া আর ভালোবাসার চাদরে জড়িয়ে নিলো সবাইকে—সেই সাথে ছড়িয়ে দিলো চারপাশে স্নেহ, মায়া, ভালোবাসার বীজ…..

তারপর হঠাৎ করে একদিন সে আবার শূন্যে মিলিয়ে যাবে, সব বন্ধন ছিন্ন করে চলে যাবে, কোন মায়া তাকে আর ধরে রাখতে পারবে না—আজব, আপনমনে বিকশিত হওয়া সেই মানুষটাই একদিন আবার আপনমনে খুব নীরবে সবকিছু থেকে মিলিয়ে যাবে—সবকিছুই যেনো এক যাদুকরের খেলা—খেলা শেষে থেকে যায় শুধুই মায়া, আজব যতো মায়া…..

(খেয়ালী মনের এলোমেলো ভাবনা)

মোট পড়েছেনঃ ১,৩৬৬জন আজ পড়েছেনঃ ০জন

৩৭টি মন্তব্য

  1. মায়া খুব খারাপ জিনিস
    গভীর মায়া মানুষকে কাঁদায়।

    জন্মের পূর্বের অবস্থা কোনদিন ভাবিনি
    লেখা পড়ে এই ভাবনাটা নতুন সৃষ্টি হল।

    ছোট লেখা- অনেক আবেদন।

    1. জন্মের পূর্বের অবস্থার কথা লেখাটা লিখতে গিয়ে মনে হলো যে জন্মের পূর্বে আমরা কোথায় থাকি/কিভাবে থাকি-এসব এলোমেলো ভাবনা থেকেই লিখা ফেলা………জানি না ঠিক লিখেছি কিনা—

  2. “আপনমনে বিকশিত হওয়া সেই মানুষটাই একদিন আবার আপনমনে খুব নীরবে সবকিছু থেকে মিলিয়ে যাবে—সবকিছুই যেনো এক যাদুকরের খেলা—খেলা শেষে থেকে যায় শুধুই মায়া, আজব যতো মায়া…..” এই মায়ার টানেই আমরা জীবনের সাথে জুড়ে থাকি, এই মায়াই ভুলিয়ে দেয় একদিন চলে যেতে হবে, এই মায়ার কারণেই কত অহেতুক কষ্ট পাই!

    লেখাটা মোটেও এলোমেলো না। ছোট লেখায় জীবনের গভীর ভাবের সহজিয়া প্রকাশ।

    1. পরী কি হয়েছে তোমার আপু?সজীব ঠিকই ধরেছে,কিছু একটা হয়েছে।পোষ্ট দিয়ে তুমি তো এভাবে ফেলে রাখো না।
      তোমার মায়ায় যে আঁটকে গিয়েছি জানো তুমি?
      মায়া নিয়ে অনেক গভীর একটি পোষ্ট দিয়েছ পরী।

  3. আজব এই মায়া।
    একটা মানুষ তার জন্মের পূর্ব পর্যন্ত কোথাও সে ছিলো না—হয়তো বা ছিলো, হয়তো বাতাসে ছিলো, ফুলের গন্ধে কিংবা মাটিতে মিশে ছিল। তোমার এই লাইনটা কিছু একটা ভাবাচ্ছে আমাকে।
    এলোমেলো করে এতো গোছানো ভাবনা ভাবতে পারো তুমি!!!
    কোথাও মিলিয়ে যাব ভাবতে বড্ড ভয় পাই, তবুও মায়া যদি রয়ে যায়, সেটাই স্বান্তনা।
    তুমি খুব ভালো লেখো পরী।

    1. নিজে কোথাও মিলিয়ে যাবো সেটা ভাবতে যতোটা না কষ্ট হয়, তারচেয়ে বেশি কষ্ট হয় প্রিয় কেউ একসময় সবকিছু ফেলে মিলিয়ে যাবে এটা ভাবতে……….

      1. প্রিয় কেউ মিলিয়ে যাবে সে যে ভারি কস্টের!! খুব আপনজন যেন আমার আগে না চলে যায়, এটা আমি প্রায়ই ভাবি। নিজে মিলিয়ে গেলে সব প্রিয় ছেড়ে যেতে হবে এটাও ভাবি। মায়া আসলেই ভালো না।

        1. ঠিক বলেছো আপু মায়া জিনিসটা খুব খারাপ—খুব প্রিয় একজন ছেড়ে যাবে আমাদেরকে, এই পৃথিবীকে, আমরা সবাই জানি, অথচো কিছু করার নেই…..কি আজব তাই না, অথচো সেই মানুষটাকে ঘিরে মায়া কাজ করছে খুব, যার ফল শুধুই কষ্ট——-

  4. আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় পাই মায়া নামক অনুভূতিকে। এটা খুবই বিপদজনক একটা ব্যাপার।

    খেয়ালী ভাবনাগুলোয় ভালোলাগা রেখে গেলাম। হায় হায় এখানেও মায়ার বাঁধনে পড়ে গেলাম।

    শুভকামনা নিরন্তর।

    1. আমিও মায়া নামক অনুভূতিটাকে খুব ভয় পাই, কিন্তু অজান্তে কখন যে আবার সেই মায়াতেই নিজেকে জড়িয়ে ফেলি বুঝতে পারি না…………….

মন্তব্য করুন