অবশেষ তাকে ফিরিয়ে দিলো নিষ্ঠুর পৃথিবী____
হাঁ, আমি নিষ্পাপ কিশোর মনিরের কথা বলছি,
যে কিনা ঝলমলে আলো-আঁধারির শহর দেখতে এসেছিলো,
ক্লান্ত, শ্রান্ত দেহ এলিয়ে একাকী ভ্যানের ভিতর ঘুমিয়েছিলো,
হরতালের আগুনে সে ভ্যান দাউ দাউ করে জ্বলে উঠেছিলো,
অতঃপর, নিরবে নিভৃতে নিভে গিয়েছিলো_____
পিতার সামনেই পুড়ে অঙ্গার হওয়া কিশোরের জীবন প্রদীপ।
ভ্যানের চাকা ঘুরলেই ঘুরে সংসারের চাকা যাদের,
অনাহারে থাকবার দিকে ঠেলে দিয়েছে যারা তাদের,
বেঁচে থাকবার অধিকারটুকু কেড়ে নিয়েছে যারা তাদের,
হ্যাঁ, সেই তাদের প্রতি পাহাড়সম বিস্ময়, হতাশা আর ঘৃণায়___
আমার অভিশাপ, অভিশাপ চিরদিনের।
মোট পড়েছেনঃ ৮২০জন
আজ পড়েছেনঃ ০জন
ধিক্কার এই নির্মম বড়শিবিদ্ধ বিধ্বংসী লোলুপ মানসিকতা ।
ধন্যবাদ জানবেন…
এতোটুকু বাচ্চা পৃথিবীর কিছুই দেখলো না …ঘৃনা করি এইরকম নৈতিকতা …
ধন্যবাদ… শুন্য শুন্যালয়
আমরা অসহায় হয়ে পরেছি। এমন অবস্থা হরতাল কারও কারও পূজি এই সময় তারা টাকার বিনিময়ে এই কাজ করে তারা রাজনিতী বোঝেনা বোঝে শুধু ক্ষুধার জন্য টাকা।
অসুস্থ রাজনীতির কাছে আমরা বড় অসহায়… ভাল থাকবেন।
” হ্যাঁ, সেই তাদের প্রতি পাহাড়সম বিস্ময়, হতাশা আর ঘৃণায়___
আমার অভিশাপ, অভিশাপ চিরদিনের। ”
খারাপ লাগছে খুব এসব হিংস্রতায়
হতাশায় ডুবে যাচ্ছি শুধু ।
অন্ধকার শেষে আলো আসবেই… হতাশা আর নয়… আমি আশাবাদী। ধন্যবাদ।
খুব নিষ্ঠুর ঘটনা . অভিশাপ দেয়া ছাড়া আসলে আমাদের কিছু করার নেই.
একটাই জীবন। ফিরিয়ে দেবার সাধ্য নেই কারো, তবে কেন কেড়ে নেওয়া…!!
হালুয়া-রুটির ভাগাভাগি
পুড়ে মরে মনির বেচারি ।
ভাগাভাগির রাজনীতিতে অনেকেরই অবস্থার পরিবর্তন হয়… হয় না শুধু মনিরদের। ভাল থাকবেন।
ভেঙ্গে দাও ঘূণে ধরা রাজনিতী।
মনিরের কাছে আমরা ক্ষমাপ্রার্থী…