অভিশাপে আরাম লাগে

এখন আমার বিচার চাইতে লজ্জা লাগে;
বরং অভিশাপে ধুয়ে দিতে আরাম লাগে

অভিশাপ দাও এখন সবাই দলে দলে
মুখ ভরে বমি করে অভিশাপ দাও মানবতার বুকে
পোড়া নাভি, পোড়া মাতৃত্ব অভিশাপ দাও গুরুকে
আঁধারে জননীর গর্ভে বেওয়ারিশ ভোটের বাক্স
মোটা তাজাকরণ পদ্ধতির সুস্থ ধারার বহিষ্কার
বিউটি পার্লার সজ্জিত এক বিউটিশিয়ান তদন্ত
সবাই এখন নতুন জোটে অভিশাপের স্লোগান তুলো।

এখন আমার বিচার চাইতে লজ্জা লাগে;
বরং অভিশাপে ধুয়ে দিতে আরাম লাগে

এখন তোমার কাছে আমার কারো বিচার না
বরং লোভের কামড়ে লোভাতঙ্ক রোগ সারাতে
আমার দেশপ্রেমিকের ঠোঁটে প্রতিষেধক চুমু খাও।

নেত্রকোনা, ময়মনসিংহ।

মোট পড়েছেনঃ ৭৪৯জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. বিচারের বাণী নিরবে কাঁদে! তবে এভাবে কতদিন কাঁদবে তা কেউ জানে না। হয়তো এ কান্নাই একদিন ক্রোধে পরিণত হয়ে বিস্ফোরণ ঘটাবে।

  2. বিচার চাওয়ার থেকে এখন অভিশাপ দেয়াই বেশি সহজ। ন্যায়বিচার চাওয়াটাই যেখানে অপরাধ, সেখানে মনোমত অভিশাপ দেয়া আরামের। 🙁

মন্তব্য করুন