অপবাদ

জল কাঁদার মতো ভেসে যাচ্ছে অপবাদ!
সোনালি রোদ্দু শূন্যেই জমাট বাঁধা মেঘ-
শুধু শুধু ঘর শূন্য করচ্ছে এ ফসলি আবাদ;

মাঠগুলো অন্ধ হয়েছে আলোতেও দেখে না
নদী ভরা জল কাঁদার কথা ভাবে না- অথচ
স্বপ্ন দেখে চোখ জোড়া ছিড়াকাথার নিদ্রায়;

তবুও সব অপবাদ আকাশ ছুঁয়া তারার হাত-
শুনতে চাই ভোর ক্লান্ত সূর্যমুখির এত অপবাদ।

২৬ জ্যৈষ্ঠ ১৪২৮, ০৯ জুন ২১
——————————–

মোট পড়েছেনঃ ৮৪২জন আজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. জল কাঁদা, জমাট বাঁধা মেঘ, সোনালী রোদ্দুর, নদী ভরা জল, আকাশ,তারা,ভোর এবং ক্লান্ত সূর্য মুখীর অবয়বে দারুন সমন্বয় ঘটিয়েছেন। বেশ ভাল লাগলো। প্রকৃতিকে একদম নিজের মত করেই সাজিয়েছেন যেন।খুব ভাল থাকুন শুভ কামনা সব সময়।

মন্তব্য করুন