মৃত্যুঘুম

ঘুম এক প্রকার মৃত্যু অথবা, মৃত্যু এক প্রকার ঘুম পার্থক্য এই যে, ঘুম ভাঙে কিন্তু মৃত্যু ভাঙেনা। গতরাতে ঘুমোবার পরে ঘুম থেকে জেগে, নিজেকে আবিষ্কার করলাম হিমঘরে, ডিপফ্রিজারেটরের মাঝে চতুর্দিকে আটকে দেওয়া বরফ দেয়ালে অথবা, পেরেক ঠোকা কফিন হাউজে। তারও আগে, ঠিক মধ্যরাতের দিকে ছিলাম ডোমঘরে, স্যাঁতস্যাঁতে হাওয়ায় ভেসে চলেছিল রাতভর ডোমেদের কাঁটাকুটি খেলা। কেউ [বিস্তারিত মৃত্যুঘুম]

সফেদ সাদা ফেনিল

সফেদ সাদা, একেবারেই কোন রেখা ঔজ্জ্বল্য ছড়ায়নি এখানে নিঃসতরঙ্গ জলে সাদা ফেনিল ওঠেনা যদিও তবু, যখন প্রবল ঢেউয়ের পরে জল স্থির হতে শুরু করে তখন নদীর সেই ঘোলা জলে ভেসে চলে সাদা ফেনিল ঠিক যেন, সমুদ্রে অথবা নদীতে উড়ে চলা সাদা কোন পাখির জল-ছায়া জানা আছে কি, সব সাদায় জীবন নেই, মৃত্যুও থাকে! এই যেমন, [বিস্তারিত সফেদ সাদা ফেনিল]