ঘৃণা দেখতে চাও,ঘৃণা? যে জননীর স্তন পান করে বেড়ে উঠেছো, কোলে পিঠে করে বড় হয়েছো সেই জননীকে ধর্ষকের হাতে তুলে দাও অথবা ধর্ষককে বুকে টেনে নাও, বিলাপ করো রক্তচোষা বাদুরের জন্য; তোমার নগ্ন বিবেকে একদলা থুথু ছিটিয়ে আমি তোমায় ঘৃণা দেখাবো যে জননীর নাভিমূল ছিন্ন-করে পৃথিবীর আলো দেখেছো সেই জননী তোমায় ঘৃণা দেখাবে ঘৃণা। ভালোবেসে [বিস্তারিত ঘৃণা]
ট্যাগ মুক্তিযুদ্ধের কবিতা
যুদ্ধ দেখিনি আমি, দেখিনি ২৫ মার্চ কালো রাতের বিভীষিকা, একাত্তরের রক্ত হলি উৎসব শত্রুর বিষাক্ত নিঃশ্বাসে মৃত্যুর বীভৎস গন্ধ। দেখিনি গ্রেনেডের গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া হাজার হাজার নিরস্ত্র বাঙালির লাশ নিয়ে হিংস্র হায়েনার উল্লাস; রক্তগঙ্গায় ভেসে যাওয়া আমার সোনার বাংলা। দেখিনি ছোপ ছোপ রক্তে ধর্ষিতা বোনের গলিত লাশ বুলেটের মুখে অসহায় শিশুর গগনবিদারী চিৎকার আতঙ্কিত [বিস্তারিত চেতনায় আগুন জ্বলে]