এক নজরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল ১৯৭১ সালে সংঘটিত তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সশস্ত্র সংগ্রাম, যার মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করে। ১৯৭১ সালের ২৬শে মার্চ এই যুদ্ধের সূচনা ঘটে, যখন পাকিস্তানী সামরিক বাহিনী রাতের অন্ধকারে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। পঁচিশে মার্চের কালো রাতে পাকিস্তানী সামরিক জান্তা ঢাকায় অজস্র সাধারণ [বিস্তারিত এক নজরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ]

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সমালোচনার জবাব

দেশে চলছে যুদ্ধাপরাধীদের বিচার। উলটো রথের পিঠে চড়ে আমরাও দিব্বি মুখে পান পুরে দিয়ে আলোচনা – সমালোচনা করে চলেছি বেশ। আমরা পারিও বটে। জানি আর নাইবা জানি, জানার চেষ্টা করি আর নাইবা করি, আসর জমাতে আমাদের জুড়ি মেলা ভার। ঘটে নেই চাল,তবু আমরা ঘন্টা বাজাই তাল-বেতাল। শুরুতে সবার বিশেষ করে তরুণদের মুখে মুখে বেশ জমে [বিস্তারিত যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সমালোচনার জবাব]

অগ্নিকালের জলছবিমালা

অগ্নিকাল আজও বিষম তাড়িত করে। বায়ান্ন হতে একাত্তুরের পথ কত যে বাধাবিঘ্নময় বাধার বিন্ধ্যাচলসম ঐতিহাসিক পদযাত্রা সে ইতিহাস আজ যারাই মানুক, না মানু্‌ক, সত্যকে মিথ্যা বানানো যায় না, যাবে না। আজকের বাংলাদেশ রাতারাতি কারও ঘোষণাপাঠে আসেনি। এক ধারাবাহিক সংগ্রামী রক্তাক্ত মুক্তিকামী অনন্য নেতৃত্বের ফসল এই বাংলাদেশ। সে নেতৃত্ব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নেতা মহান বঙ্গবন্ধু শেখ [বিস্তারিত অগ্নিকালের জলছবিমালা]

ধিক্কার তোদের, অভিশাপ তোদের

ধিক্কার তোদের অভিশাপ তোদের কুলাঙ্গারের দল- এই বাংলার জল হাওয়ার সাথে কিসের এত ছল? বোনের সম্ভ্রম,ভাইয়ের রক্ত মায়ের চোখের জল- শকুনীর চোখে দেখিস তোরা কোনসে সুখে বল? বাহান্নতে রক্ত দিলাম মাতৃভাষার তরে, একাত্তুরে বেঈমান তুই মারলি ভাইকে ধরে? ভেবে দেখেছিস তুই নরকীট- যুগ যুগান্ততরের ঝুট? নইলে কি আর বোনের সম্ভ্রম, মায়ের ইজ্জত করতি কিরে লুট? [বিস্তারিত ধিক্কার তোদের, অভিশাপ তোদের]

শুভ জন্মদিন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।

অনেকেই সাহসিকতার সাথে যুদ্ধ করেছেন। এখনো পর্যন্ত অনলাইনে-অফলাইনে অনেকেই নিত্য যুদ্ধ করে যাচ্ছেন দেশের ভাবমূর্তি রক্ষা ও মানবতার তাগিদে। কিন্ত এই যুদ্ধ করা আমার কাছে তেমন বিশেষ মহিমান্বিত কিছু নয়। কিন্তু, যুদ্ধটা যদি হয় ‘জীবন বাজি রেখে’, ‘মৃত্যুর পরোয়া না করে’, তখন সেটা আমার কাছে অকল্পনীয় মনে হয়।   কারণও আছে। মনে পড়ে, অনেক আগে [বিস্তারিত শুভ জন্মদিন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।]