এ শরৎ চৈত্রদগ্ধের মতো! এখানের শান্ত নদী মৃদুভাবে ঢেউ খেলে। দূর হতে আসে অহমীয়া লোকগীতির সুর। কি সুন্দর তার ছন্দ! মন ভুলানো বাঁশির রাগ। যে বাঁশির রাগে কিশোরী ঘর ছেড়েছে। আজও খুঁজে ফিরে তন্নতন্ন করে সে বাঁশিওয়ালাকে। মাঠভর্তি ইরিধান, নদীর তীরে কাশফুল আর ধানক্ষেতের আলপথ জুড়ে দূর্বাদল। সেসব কিছু দক্ষিণা হাওয়ায় এক্কাদোক্কা খেলে মিতালী মুখর [বিস্তারিত]







