অভিযোগগুলো বিষুবরেখায় মিশে গেছে, কান্নাগুলো চৈত্রের খরতাপে বাষ্পায়িত; 'তুমি ছিলে' সত্যিটা স্মৃতিভ্রষ্ট আজ। সংলাপময় দিনগুলো নির্বাক হয়েছে বেলাশেষে; পরাবাস্তবতা হার মেনেছে মাইথোলজির দূর্গম পাহাড়ে আছড়ে পড়ে। অস্তিত্ব রক্ষায় কৌশলী হতে পারিনি আজো; তবুও দিনশেষে কি পেলাম, পেলাম না তাই নিয়ে চলে সংসদীয় বাকবিতন্ডা। হাজারো চলমান সংকটে দ্বিধাদ্বন্দ্বে ভোগে 'মনের ষড়রিপু'। ছবি-নেট থেকে











