কবিতার লাইন কেটে গেছে সেই থেকে, যখন জেনেছি অবশেষে আমার ভেতর এক নিষ্ঠুর প্রস্তরখন্ড বসতি গেঁড়েছে। গদ্য,পদ্য ও ছন্দ নিয়মিত বদলায় দৃশ্যপট, বাহুমূলে কতোবার ফিরে আসে যায় সেই একই রঙধনু, আমি ফিরে দেখি আবিরের স্মৃতিঘেরা প্রণয়! খুব একটা সুখকর নয় তা, জলের ঝিকঝিক প্রতারণা বালিয়াড়িময়। সকালগুলো আসে অমোচনীয় কালোদাগ হাতে, মৃত্যুর মত দেখতে সূর্যটাকে; ইচ্ছে [বিস্তারিত]













