মাঘে মাঘে বেলা গড়িয়ে হীমশীতল কুয়াশা ফি বছর কড়া নাড়ে সোনালি উঠোনে। দমবন্ধ হাহাকারে ক্ষণিকের বিচ্ছিন্নতায় মনে পড়ে শুনিয়েছিলে এস্কিমোদের কবিতা। জবুথবু ঠান্ডা দর্শণের মুগ্ধকরণ রঙধনু ছবি ফ্রেমেবন্দী করে ঝুলিয়ে রেখেছি - মনদেয়ালের পেরেকে। ইচ্ছে হলেই হাত বোলাই, রোমন্থন করি নিকট অতীত; কেমন আছো বন্ধু খুব জানতে ইচ্ছে করে। এই ঘর সেই জানালা, শুধু তুমি… [বিস্তারিত]
সর্বশেষ লেখা
কালের বিবর্তনে সমাজ ধাপে ধাপে পরিবর্তন হয়ে এ পর্যন্ত এসেছে। কারণ সমাজ স্থির নয়, সদা বহমান। যদি সমাজ বহমান না হতো, তাহলে আজও আমাদের সেই পশু শিকার সমাজে বাস করতে হতো। খেতে হতো শিকার করে। প্রাচীন মানুষ তারা কিছুই জানতো না, বা কিছুই বুঝত না। তারা ছিলো বর্বর, হিংস্র।আমরা সভ্য জীবন পেয়েছি। আর অন্ধকারে থাকতে… [বিস্তারিত]
শুনেছি চোখের পদ্মা, মেঘনা , যমুনায় যুগপৎভাবে স্বর্গ-নরক ভেসে উঠে ডুবুরীর বেশে- গভীর অতল থেকে সুখ-দুঃখ, কান্না-হাসি মুঠোয় ভরি। বেনামী সম্পর্কগুলো স্রোতের পেন্ডুলামে অজানা ঘাটে নোঙর করে; আবেগের চিরস্থায়ী বন্দোবস্ত হয় হৃদয়ের গহীন অরণ্যে। আধেক রাতে স্মৃতির পসরা নিরবতা ভেঙ্গে হাঁকডাক ছাড়ে- পড়ে থাকা সময়কে প্রকম্পিত করে তুলে নিদ্রাহীন চোখের ঝাউবন ছুঁয়ে থাকা সীমান্তে; অন্তিম… [বিস্তারিত]
আমি পাপী হিটলারকে দেখিনি-তবে পৃথিবীর সবচেয়ে ঘৃনিত ব্যাক্তি সে তা বুঝার বাকী নাই।আমি বেঈমান মীরজাফরকে দেখিনি-তবে তার বিশ্বাস ঘাতকতায় পৃথিবী কলঙ্কিততা বুঝার বাকী নাই।আমি স্বাধীনতা সংগ্রাম দেখিনি-তবে নিরীহ বাঙ্গালীর উপর পাকিস্থানিদের অত্যাচার কতখানি ভয়াবহ ছিল তা বুঝার বাকী নাই।তোমায়তো খুব কাছ থেকে আমি দেখেছিআমি কি তোমায় একটুও বুঝবনা!নতুন করে আমায় কি বুঝাতে চাও ?তবে যতই… [বিস্তারিত]
উঠ খোকা উঠ দিচ্ছে আজান মসজিদে যাই চল! রোজ জামায়াতে পড়লে নামাজ বাড়বে মনের বল! শিখবি আদব ধৈর্যটা কি সখ্য কারে কয়! করবি মেনে খোদার হুকুম আত্মটাকে জয়! এই ধরা সব নয় রে খোকা থাকবি কয়েক দিন! যায় যদি তাই নিদ্রা হেলায় টানতে হবে ঋণ! ডাকবে যেদিন দূর দেশে ঐ থাকতে মালেক সাঁই! দেখবি সেদিন… [বিস্তারিত]
করোনা টিকার অন্যতম আবিস্কাকারক আমেরিকান ফাইজার (Pfizer) কোম্পানির কর্ণধার চার্লস ফাইজার নাকি একজন তুর্কি মুসলিম! এমনই গালগপ্পের মাতামাতি নিয়ে অনলাইনে এখন ট্রাফিক জ্যাম লেগেছে কে কার আগে এসব শুনবে। সবাই যেন একটু বিনোদন চায়। আচ্ছা বক্তাদের ভ্যা ভ্যা এর ঠেলায় তাও না হয় মেনে নিলাম। তবে কথা হচ্ছে ফাইজারকে তুরস্কেরই মুসলিম বানাতে হবে কেন? ভিডিও… [বিস্তারিত]
কত সভা কত সেমিনার মধুর মধুর ভাষণ সবই যেন গালভরা বুলি মিথ্যে প্রহসন- নিষ্পাপ শিশু অমূল্য রতন লেখাপড়া শিখে গড়বে সুন্দর ভুবন। আজও দেখি কত শিশু অনাহারে কোমল হাতে করে কাজ কাঁদিতে কাঁদিতে কর্তাদের বাড়ি আর কারখানাতে শিশু অধিকার বন্দী শুধু কথার ঝুলিতে। কত কচি মন মুকুলেই যাচ্ছে যে ঝরে পায়না খেতে করে কাজ পাঠশালা… [বিস্তারিত]
মাগো একটি ছবি আকব অনেকক্ষণ বসে ভাবছি রং তুলি হাতে আছে কি ছবি আকব ভেবে পাচ্ছি না। অকস্মাৎ আমার মনে পড়ে ১৯৪৩ সন। মাগো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজরা বাংলাকে হেলা করেছে সেই হেলার কারণে বাংলায় নাকি দুর্ভিক্ষ হয়েছিল তখন নাকি বাংলার অলিতে-গলিতে এমনকি রাজপথে ফুটপাতে লাখ লাখ মানুষ না খাদ্য পেয়ে ধুঁকে ধুঁকে ঢলে পড়ে… [বিস্তারিত]
অচেনা আবেগের সমুদ্রে ভাসছি অবিরত,কষ্টের বিশাল ঢেউয়ে মন মিশে একাকার।স্মৃতিগুলোও আজ নীল তিমির পেটে,হাঙ্গরের গ্রাসে স্বপ্নগুলোও ভেঙ্গে চুরমার।দুঃখের পাহাড়ে হয়তো ঠেকে যাবে দেহ! কোথায় আছে সেই এক বিন্দু ভালবাসা?যার রশ্মির ঝলকে নীরব হয়ে যাবে সব,ফিরে পাব চেনা সেই পুরোনো রূপ। [বিস্তারিত]
ফেসবুকে ছবি দেখছি পিঠাপুলির। আজ পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি মানেই মা কাকীদের পিঠে বানানো। সংক্রান্তির আগে থেকেই ভাল খেজুরের গুঁড় যোগাড় করে রাখা। গাছীকে এমনভাবে গাছ কাটতে বলা হতো যেন সংক্রান্তির দিন সকালে ভাল খেজুর রসটা পাওয়া যায়। নরমালি আগের দিন রাতে চালকুটে আনা হতো। ছোটবেলায় ঢেঁকিতেই চাল কুটতে দেখতাম। আমি নিজেও ঢেঁকি পার দিয়েছি।… [বিস্তারিত]
আমি এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্রের সবাই প্রেমিক প্রেমিকা নেই কেউ খল। আমি এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্রের সবাই ফুলকে ভালোবাসে কেউ পদতলে নিষ্পেষিত করে না ফুলকে। আমি এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্রের সবাই পাখিকে রক্ষা করে কেউ মারে না একটি ও পাখি। আমি এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্রের সবাই পরিশ্রমী… [বিস্তারিত]
কি অদ্ভুত! একে বারে কথা শোনলো না উল্টো হাতের চর দেখালো- তারপর মিছিল স্লোগান ধর- ধর- শালাকে মার- মার শালা; জ্ঞানের আলো অন্ধ! এভাবে জীবন চলে, নিয়মকানুন তৈরি করে নাকি সে! কাকে বুঝাতে আসছো নিয়ম! হু সে তো কিল ঘুশি খাইবেই- ধৈর্যের অগাত সাহসে কিল ঘুশি মারা থেকে বিরত থাকলাম। তবুও জ্ঞানের আলো অন্ধ নয়,… [বিস্তারিত]
বাঙালি চিরকালই খাদ্যরসিক। আর রসিক বলে খাবারের তালিকায় নানা আয়োজন। . আসুন জেনে নেই চুঙ্গাপুড়া বা চুঙ্গা পিঠা কেন ঐতিহ্যবাহী খাবার এবং কিভাবে তা তৈরি করা হয়। চুঙ্গাপুড়া বা চুঙ্গা পিঠা বাংলাদেশের সিলেট অঞ্চলের একটি প্রাচীন ঐতিহ্যবাহী পিঠা। চুঙ্গাপিঠা তৈরির প্রধান উপকরণ ঢলু বাঁশ ও বিন্নি ধানের চাল (বিরইন ধানের চাল) দিয়ে তৈরি এই খাবারটি… [বিস্তারিত]
মুনতাহ মোদের মণি, বাচ্ছা তো নয় দেখতে যেন আস্ত সোনার খনি! গর্বে কি নই ধনী! মুখ যদি হয় সদ্য গড়া ছোট্ট পুতুল ননী!! বাক চিতে সে বড্ড পটু বয়স যে তার তিন, গান গেয়ে সে নাচতে পারে ধিন তা না না ধিন। হাত দুলে তার নাগীন তালে বাজছে যেন বীন। বলতে পারে পদ্য ছড়া বেশ… [বিস্তারিত]
আমার জীবনের প্রথম বাইকে চড়া দাদু ভাইয়ের সাথে। অত ছোটবেলার কথা মনে নাই,আম্মুর কাছে শোনা যে দাদু ভাই একটা গামছা আমার সাথে তার পেটে বেঁধে সামনে বসিয়ে ঘুরে বেড়াত আর আমার মুখে নাকি ফোকলা হাসি লেগে থাকত। তারপর যখন একটু বড় হয়েছি তখন থেকে আব্বু, মেজ বাপ্পি, ছোট চাচার বাইকে চড়ে ঘুরে বেড়ানো। পহেলা বৈশাখ… [বিস্তারিত]










