সমালোচনা

জাহাঙ্গীর আলম অপূর্ব ৬ মে ২০২১, বৃহস্পতিবার, ০৮:৫৪:৪০পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য
সেই সমালোচিত হয়, যে সমালোচিত হওয়ার যোগ্য। হয়তো সে কোনো কাজ করছে, করলে ভুল হয়, না করলে সব ঠিক। যে সমালোচনা করে, সে জীবনে কিছুই করতে পারে নাই। ব্যর্থ হয়ে তাই সে অন্যের সমালোচনা করে ।
কৃষক হয়ে ওঠার গল্প: ছোটবেলায় কলাগাছের বাকল তুলে তুলে নৌকা বানাতাম। কলার পাতা কেটে ঘোড়া, হাতি, গরু এসবও বানাতাম। বাবা রাগ না করে বলতেন, “কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত।” কলা মানুষ খায়ই না আবার ভাত কাপড় সব হবে! এমন মনোভাব আর কলা গাছ কাটতে না পেরে মন খারাপ হতো। আজ খণার [বিস্তারিত]

যাতনা কাহাকে বলে….

বন্যা লিপি ৫ মে ২০২১, বুধবার, ১২:৩০:৫১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য
কীযে দিনকাল যাচ্ছে!সে কেবল আমি টের পাচ্ছি হাড়ে হাড়ে। সেই আট বছর আগে একখানা বাটন ফোন নিয়ে নিশ্চিন্তে যাচ্ছিলো কেটে দিনকাল। শখের ঘোরে একখানা ফেসবুক আইডি খুললাম! তাও কী! তাও কোনোরকম দায় ছাড়াই নিরব নিরিহ প্রাণীর মত কেটে যাচ্ছিলাম। তারপর কী হলো? কোন সে মনে উঁকি দিলো..... আমি তো লিখতেও পারি!" শুরু হলো আগের ডিম, [বিস্তারিত]
আমার ছেলে বেলায় করা এক দেশীও জ্যোতিষি ভবিষৎদ্বাণীগুলো এখন আমি মিলাতে গিয়ে দেখলাম অনেকটা হুবহু মিলে যাচ্ছে।আমাদের দেশে সেই সময়টায় ছিলো বেদ বেদেনীদের বাড়ী বাড়ী গিয়ে সাপ খেলা দেখানো-ছিলো প্রায় প্রতি হাটে বাজারে ক্যানবেচার বা মজমা জমানো যেখানে চিত্ত বিনোদনের সাথে বনাজী কিংবা তাঁবিজ জাতীয় সর্বো রোগের মহাঔধষ হিসাবে বিক্রি করা হত।এছাড়াও কৌতুহল পাবলিকের ভাগ্য [বিস্তারিত]

সোনেলা ব্লগ

সাবিনা ইয়াসমিন ৪ মে ২০২১, মঙ্গলবার, ০৮:৪২:২৩অপরাহ্ন সোনেলা বার্তা ১৯ মন্তব্য
সোনেলা ব্লগ ব্লগ হচ্ছে প্রায় ডায়েরী লেখা। নিজের প্রত্যহিক জীবনে ঘটে যাওয়া বা দেখে যাওয়া ঘটনা সমূহ নিজস্ব দৃষ্টি ভঙ্গিতে লিখে যা অন্যদের জানানোই হচ্ছে ব্লগ। এটি একটি নির্দিষ্ট বিষয়ের উপর ধারাবাহিক ভাবে লেখা যায়, বা বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভাবেও লেখা যায়।বিষয় ভিত্তিক ব্লগ সাইট গুলোতে বিষয় নির্দিষ্ট থাকে, যেমন টেকটিউন ব্লগ, এই [বিস্তারিত]

নিক্কণ

সৌবর্ণ বাঁধন ৪ মে ২০২১, মঙ্গলবার, ০৬:৩৫:০১অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
কৈশোরের ঘ্রাণ আর নূপুরের নিক্কণ, শতবর্ষী ফ্যানের ব্লেডে মরিচায় বুড়ো হওয়া পাখি,  এখনো অমর হয়ে মস্তিষ্কে করে ডাকাডাকি, হয়তো সে ছিল কিশোরী! হয়তো ডানাকাটা পরী, এখনো বয়সে স্থির! বাদামী আইরিশে সামান্য আকাশের নীল, কখনো দেখিনি তাকে চোখে চোখ রেখে সরাসরি! প্রাচীন মন্ত্রের জপে পশম উড়ানো সেই উচ্চারণ, সে জানেনি কখনো! বসন্তবৌরি আসেনা এখন নায়রে মধ্যবয়সী [বিস্তারিত]

ঘাম

আলমগীর সরকার লিটন ৪ মে ২০২১, মঙ্গলবার, ১১:১১:৩৬পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য
শ্রমের ঘাম শুঁকিয়ে যাচ্ছে- যাচ্ছে- বলো দেখি- ঘামের মূল্য কোথায়? এ কেমন গান শুনা যাচ্ছে- হিজিবিজি মে আসে- মে যায়- এই তো রীতিনীতি; এই শ্রমের ঘাম শুধু মৃত্যুই আমি। বলো দেখি- আর কত মান চাই বস্তু নিষ্ঠু ঘাম চাই- শ্রমিক তো সবাই- অথচ বাস্তবতার মূল্য নাই- বিধাতায় জেনে কোথায় বিধাতা? শ্রমের ঘ্রাণ শুঙ্গে তিনি! বলো [বিস্তারিত]
রমজান মাস তাই সারাদিন কাজ শেষে সন্ধ্যার পর  অবসাদ শরীরে বিছানায় গেলেই ঘুম নিপবনে এসেই ধরা দেয় খুব তাড়াতাড়ি। প্রতিদিনের মত আজও তাই করলাম কিন্তু প্রচন্ড মাথা ব্যাথায় আজ বিছানায় যাওয়ার পাশাপাশি ফোনে গান দিয়ে ঘুমকে নিপোবনে আনার জন্য চেষ্টা করছি,,,, "প্রেমে পড়া বারণ কারণে অকারণ আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ"। কানে গানটা বাঁজছে [বিস্তারিত]

নৌ দুর্ঘটনা আর কত!

হালিমা আক্তার ৪ মে ২০২১, মঙ্গলবার, ১২:০২:৪৯পূর্বাহ্ন সমসাময়িক ২০ মন্তব্য
সাধারনত রমজান মাসে সকালে টিভি দেখা হয়না। নিউজ দেখার জন্য টিভি অন করতেই ব্রেকিং নিউজ--মাদারীপুরের শিবচরে বালুবোঝাই বাল্কহেড এর সাথে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জনের মৃত দেহ উদ্ধার। ৫ জন জীবিত উদ্ধার। নিখোঁজ আরো কয়েক জন। পরিসংখ্যানের হিসাব মেলাতে পারলাম না। সাধারণত এই রুটে চলাচলকারী স্পিডবোট গুলোতে ১৮ থেকে ২০জন যাত্রীর আসন থাকে। দ্বিগুণ যাত্রী নিয়ে [বিস্তারিত]

করোনাকাব্য

নাজমুল আহসান ৩ মে ২০২১, সোমবার, ১০:৪০:০৯অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য
ইসকা মিয়া 'রিশকা' চালায় আরামবাগের গলিতে। আমার কাছে মনের কথা করল শুরু বলিতে। দেশে নাকি আইছে আজব মরনব্যাধি করোনা! আমি অধম কেমন আছি- চিন্তা তো কেউ কর না! শুনছি আবার আনছে টিকা। তেলেসমাতি কারখানা! তাইলে কি এই ব্যামোর কাছে তোমাদের সব হার মানা? তোমরা তো কেউ নিচ্ছ শুনি, সবাই নিচ্ছ না টিকা! আর কতদিন চলবে [বিস্তারিত]
এশিয়ার ১০০ জন শীর্ষ বিজ্ঞানীরা তালিকা প্রকাশ করেছে এশিয়ান সাইন্টিস্ট ম্যাগাজিন। এরমধ্যে বাংলাদেশী তিনজন এবং সবাই নারী। অথচ আমাদের দেশের চুতিয়াদের চিন্তাভাবনা এমনঃ ১। মেয়েদের আবার পড়ার দরকার আছে নাকি? ২। তারা তো সংসার করবে! ৩। পরীক্ষায় তারা ভাল নাম্বার পায় চেহারা দেখিয়ে। ৪। চাকুরীতে  প্রমোশন পায় বসের সাথে পীরিতি করে। অফিসে একটা ছেলের চেয়ে [বিস্তারিত]

বিবর্তনবাদ

সুপর্ণা ফাল্গুনী ৩ মে ২০২১, সোমবার, ০৮:১৫:০৩অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য
পড়ন্ত বিকেল সন্নিকটে দন্ডায়মান, মস্তিষ্কের অনুরণনে বাজেয়াপ্ত সময়ের সমন। মায়ার কম্পনে প্রকম্পিত আয়ুষ্কাল; বাগানবিলাসের মোহে ব্যথার কন্টক ফুটন্ত-গোলাপ; বহমান ক্ষরণের রক্তিম-আভা চোখের পর্দায় ভাসে। সমুদ্রের নোনা জল ছুঁয়ে যায় কপোল-মানচিত্র- বাতাসে 'বেলাশেষে'র দৈববাণী কর্ণগহ্বরে আছড়ে পড়ে। কথার ভাঁজে ভাঁজে সত্য-মিথ্যা এফোঁড়ওফোঁড় হয়ে- নকশী কাঁথা গায়ে জড়ায় ডারউইনের বিবর্তনবাদ; জীবনানন্দের বনলতারা শালিক-টিয়ার বেশে নির্জন যমুনার তীরে [বিস্তারিত]

আমি বাস করি

জাহাঙ্গীর আলম অপূর্ব ৩ মে ২০২১, সোমবার, ০২:১৪:১৪অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
যেথায় স্নিগ্ধ ভোরে করে   পাখি ডাকাডাকি, সেই নীল কমল দীঘির ধারে   আমি নিত্য থাকি। যেথায় আছে অজস্র বৃক্ষের মনোরম শীতল ছায়া, সেথায় লেগে আছে আমার    শৈশব কৈশোরের মায়া। যেথাকার মানুষের অন্তরে আছে একে অপরের জন্য ভালোবাসা, সেথায় আমি থাকতে চাই  জীবনের শেষ আশা।
আকাশে নেই মেঘের ঘনঘটা। টানা গরম থেকে কবে মুক্তি মিলবে জানিনা। বাহিরের সবকিছু আয়ত্বের বাহিরে থাকলেও। আমরা অন্দরে আনতে পারি খানিকটা শীতল আমেজ। তাহলে, কিন্তু মন্দ হয় না। শীতলতার জন্য চমৎকার ম্যাজিকের মতো কাজ করে গাছ। ঘরের ভিতর বা বারান্দায় ছোট বড় গাছ লাগিয়ে স্বাস্থ্যকর পরিবেশ এবং বাড়তি অক্সিজেনের ব্যবস্থা করতে পারি। গাছ অক্সিজেনের ভান্ডার। [বিস্তারিত]
বিকেলের দিকে ফিরছিলাম বাজার হয়ে। ছোট মুদি দোকানে চলছে তখন জমজমাট করোনা গবেষনা। সম্ভবত একজন সেদিনই টিকা নিয়েছেন। তাকে ঘিরেই গোল হয়ে চলছে আলোচনা- ভাই সুই কতো বড় , ব্যাথা কেমন লাগে, রক্ত বের হয় কিনা? এসব। করোনা মানেই আতঙ্ক আর কৌতুহল। আমিও কৌতুহলী হয়ে শুনবার আশায় কান পাতলাম। টিকা দেওয়া ভাইটিকে অন্যজন বলছে, “ [বিস্তারিত]

আর্কাইভ