কঙ্কাল-১

সাতকাহন ২২ জুলাই ২০১৩, সোমবার, ০১:৪৩:২৪পূর্বাহ্ন গল্প ১৩ মন্তব্য
বিকেলের সূর্য দিগন্তের ওপারে সবে ডুবতে  শুরু করেছে। ছড়ানো সোনার কুচির সঙ্গে টকটকে লালের মাখামাখিতে এমন এক অপরূপ রঙের সৃষ্টি হয়েছে যে, চোখ সরানো যায় না। নদীতীরে বসে এই দৃশ্য দেখছিলো নানী আর নাতি। সালেহার বয়স বেড়েছে। বেশ ডাগর হয়েছে নাতি রেজাউলও। সে যে কত কথা বলে! মুগ্ধ বিস্ময়ে সেসব কথা শুনতে শুনতে সালেহার মনটা [বিস্তারিত]

নিশিঘোর অক্ষর

অদ্ভুত শূন্যতা ২১ জুলাই ২০১৩, রবিবার, ১০:১৭:৪৭অপরাহ্ন বিবিধ ৬ মন্তব্য
রাতের গহীন কোলে একলা জেগে থাকি অন্ধকারের ঘুলঘুলিতে হয়তো ঘুমায় পাখি অনেক দূরে আকাশ ভরা তারার লুটোপুটি কোন তারাটা খসে পড়ে খুঁজতে গিয়ে ছুটি ঝিঁঝিঁর ডাকে নিরবতা একটু খানি থামে মৌন মায়ার চিঠি আসে অন্ধকারের খামে আলোতন্বী জোনাকগুলো আপন মনে মাতে প্রতীক্ষারা বিধুর যেন রাত্রি বাড়ার সাথে শরীর জুড়ে ক্লান্তি আঁকে অচিন কোন ঘোর ঘুমের [বিস্তারিত]

গাড়ি চলে না চলে না

তানিশা মুমু ২১ জুলাই ২০১৩, রবিবার, ০৮:৩৭:২০অপরাহ্ন সঙ্গীত ৫ মন্তব্য
গাড়ি চলে না চলে না, চলে না রে, গাড়ি চলে না। চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি মধ্য পথে ঠেকলো গাড়ি উপায়-বুদ্ধি মেলে না।। মহাজনে যতন করে তেল দিয়াছে টাংকি ভরে গাড়ি চালায় মন ড্রাইভারে ভালো-মন্দ বোঝে না।। ইঞ্জিনে ময়লা জমেছে পার্টসগুলো ক্ষয় হয়েছে ডাইনামো বিকল হয়েছে হেডলাইট দুইটা জ্বলে না।। ইঞ্জিনে ব্যতিক্রম করে কন্ডিশন [বিস্তারিত]

আমি কেমন করে পত্র লিখি গো বন্ধু

তানিশা মুমু ২১ জুলাই ২০১৩, রবিবার, ০৮:৩০:২৩অপরাহ্ন সঙ্গীত ৭ মন্তব্য
আমি কেমন করে পত্র লিখি গো বন্ধু গ্রাম পোস্ট অফিস নাই জানা তোমায় আমি হলেম অচেনা বন্ধুরে হইতা যদি দেশের দেশী ঐ চরণে হইতাম দাসীরে আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু শুনতামনা কারো মানা বন্ধুরে শুইলে না আসে রে নিদ্রা ক্ষণে ক্ষণে আসে তন্দ্রা গো আমি স্বপন দেখে জেগে উঠি রে বন্ধু কেন্দে ভিজাই [বিস্তারিত]
১৬৬৩ খ্রিষ্টাব্দে ভূষণার বালক রাজপুত্রকে অপহরণ করে মগেরা ক্রীতদাস হিশেবে বিক্রি করতে আরাকান রাজ্যে নিয়ে যায়। আরাকানে পর্তুগীজ ফাদার মানুয়েল রোজারিও টাকার বিনিময়ে রাজপুত্রকে উদ্ধার করে নিজের বাসায় নিয়ে যান। সেখানে তিনি রাজপুত্রকে ধর্মশাস্ত্র শিক্ষাদান শুরু করেন, রাজপুত্র খ্রিষ্টধর্ম শিখছিলেন মনযোগ সহকারে, তবে হিন্দুধর্মে তাঁর অগাধ বিশ্বাসের কারণে ধর্ম ত্যাগে অসম্মতি জানান। বলেন, কেবলমাত্র স্বপ্নে [বিস্তারিত]

স্ট্যাচু অফ লিবার্টি

এজহারুল এইচ শেখ ২১ জুলাই ২০১৩, রবিবার, ০২:২১:১৪অপরাহ্ন বিবিধ ৩ মন্তব্য
সিঁড়ির ধাপগুলোর কনাচ ভাঙা, এক-পা ,দু-পা করে নজর দিয়ে উঠি, এক পাশে কুকুর ঘ্রান বিছিয়ে ঘুমিয়ে, ফাঁকে দাঁড়িয়ে হাওয়া -খোর এক মস্ত ভিক্ষারি, আর এক পাশ দিয়ে সবাই ওঠে আবার নামে, সামনের কাঊন্টারে ঠাসা প্যাসেঞ্জার, একটু দূরে… কোথায়? শিল্পপ্রবেশ আপ-ডাউন! টিকিট কাটা শেষ, এবার হই গন্তব্যস্থল মুখি, হাঁটি আর দেখি, কত অচেনা মুখ আসে আবার [বিস্তারিত]

ছেঁড়াপদ্য

অদ্ভুত শূন্যতা ২০ জুলাই ২০১৩, শনিবার, ০৯:৩৪:০৬অপরাহ্ন বিবিধ ৯ মন্তব্য
১. ঠোঁঠের উপর ঠোঁঠ রেখে আয় কাব্য করি সৃষ্টি আকাশ কেঁপে আসুক ঝড়, আসুক নেমে বৃষ্টি! ২. কথার উপর কথা গেঁথে গল্প বুনিস তুই আমার শুধু ইচ্ছে করে তোকে একটু ছুঁই। ৩. হাসির মধ্যে লুকিয়ে রাখিস ছলচাতুরির হাওয়া হৃদয় পদ্য পঠন শেষেও পাবো কী তোর ছোঁয়া!

কচি মেঘ

এজহারুল এইচ শেখ ২০ জুলাই ২০১৩, শনিবার, ০৩:০৪:৩২অপরাহ্ন বিবিধ ৬ মন্তব্য
সমতলে,উচুঁ নিচু পাহাড়ের কোলে, আষাঢ়ের মেঘ জন্মের দূর্বল, অকালেই দেহ পিঙ্গল! চোখের নিচেই পড়ে যায় ভূপতির থারমলের ছাই, নিশির দেহে কাঁচের বারান্দায় ফিলামেন্ট জ্বলে লেলিহান শিখায়, তবু তো নিয়নের আলো ফুটপাতেই পড়ে যায়… জীর্ণ বেশ,ব্লু হাফ প্যান্টে, মাথায় রোদের তাপে আড়াল করে, পেটে চলে বারোমাস গ্রীষ্মকাল, সামনে দাঁড়িয়ে হাঁ-আঁকে মহাকাল! ময়লা হাতে শীর্ণ পাতে পালা [বিস্তারিত]

দুই লাইনের দুই পদ্য

অদ্ভুত শূন্যতা ২০ জুলাই ২০১৩, শনিবার, ০২:২২:২৭অপরাহ্ন বিবিধ ৫ মন্তব্য
মায়া ও ছায়া পূর্ণতা দিলে না প্রেম দিলে পাপ ও প্রায়াশ্চিত্তের মায়া, কী দিয়ে মুছবো বলো এ দীর্ঘ বিষাদের ছায়া!   উড়াল একটা উড়াল চাই, চাই ডানার শেকড়ে শক্তি, ক্ষমা চাই মা-মৃত্তিকা, আজ উড়ালেই আমার মুক্তি।    

গল্পঃ বাজি

রাইসুল জজ্ ২০ জুলাই ২০১৩, শনিবার, ০৩:৪৬:১৬পূর্বাহ্ন গল্প, সাহিত্য ১৬ মন্তব্য
একটা দোকানের ঝাপির নিচে আটকা পড়েছি । বৃষ্টি হচ্ছে, আজকের বৃষ্টিটা অদ্ভুত । এখন রাস্তার ঐপাশে বৃষ্টি হচ্ছে । কিছুক্ষন আগে এই পাশে বৃষ্টি হয়েছে । অভিজ্ঞতা বলছে কিছুক্ষন পরে ওপাশে বৃষ্টি থেমে যাবে, তখন এপাশে বৃষ্টি হবে । রাস্তার পাশের চা দোকানী প্রানপনে বৃষ্টির ছাট আটকাচ্ছে । একটা হলুদ মোটরসাইকেল বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে [বিস্তারিত]

বরষায়…

অন্তরা মিতু ২০ জুলাই ২০১৩, শনিবার, ০১:২৯:২৮পূর্বাহ্ন বিবিধ ১২ মন্তব্য
- রঙ আর রঙ চারিদিকে... এইবার যেন কিছু হবে... বরষার সাদা ফুলে ফুলে, লুকোনো লালিমা লজ্জার কোন্ ফাঁকে হয়েছে প্রকাশ ! যেন, ঘুম ভেঙেছে ঘুমের... জেগে ওঠা ভোরের ভিতরে, জেগেছে আরেক রঙ-ভোর... এইবার কিছু হয় হোক... এইবার কিছু রঙবোধ তোমাকেও জলের ঘোরে, ভিজিয়ে করুক যে বেহাল বরষার অজুহাতে ; আজ, শুভ্রতা নুয়েছে যেমন অবিরাম ধারায় [বিস্তারিত]
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শফি সাহেবের তেঁতুল তত্ত্বের কারণে বাংলাদেশের ভবিষ্যত নারী সমাজকে নিয়ে আমি বিগত কয়েকদিন যাবত ভীষন দুঃশ্চিন্তায় আছি। আগামীতে যদি কোনো এক সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের শাসন ব্যাবস্থা নিয়ন্ত্রণ করার সুযোগ পায় এবং বাংলাদেশের সংবিধান সংশোধন করে হেফাজতি ১৩দফার আদলে এই দেশকে পরিচালনা করে তবে এ দেশের নারীদের জীবন বাঁচানোয় দায় [বিস্তারিত]
ছোট্ট বেলায় বই মেলা তে গিয়ে কিনেছিলাম একটি নীল বই পড়তে গেলে হঠাৎ পরে মনে আমি জেনো হারিয়েছি বনে হঠাৎ করে স্বপ্ন ভাঙ্গে হাওয়ায় চোখ মেলে আর পাইনা খুজে তোমায় ও কারিগর তুমি আমার এসো ফিরে ও কারিগর তুমি দেখো আবার এসে হিমু , হলুদ জামায় একলা বসে মিছির আলি কাদছে দেখো এক কোনেতে বৃষ্টি [বিস্তারিত]

নিছক গল্প (শেষ পর্ব)

সাতকাহন ১৯ জুলাই ২০১৩, শুক্রবার, ১০:৪৩:৪০অপরাহ্ন গল্প ১৫ মন্তব্য
মজিদ সাহেব অনেক চেষ্টা করেও ছুটি গ্রহণের দিন নির্দিষ্ট করতে পারছিলেন না। জীবন হচ্ছে একটা পরিপূর্ণ সিরিয়াল ড্রামা। এর শুরু এবং শেষটা সবার জানা কিন্তু মাঝখানটা অজানা। মজিদ সাহেব টেলিফোন পেলেন নূরজাহান আপা বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছেন। সংবাদটি পাবার পর মজিদ সাহেব অস্থির হয়ে পড়েন। মজিদ সাহেব দেশে ছুটে এলেন পরদিন সকালে। হাসপাতালে [বিস্তারিত]

যন্ত্রনা

বনলতা সেন ১৯ জুলাই ২০১৩, শুক্রবার, ০৪:৩২:৪২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য
  জীবনের বাঁকে বাঁকে মৃত্যু ফেলেছে ছাপ লক্ষে অলক্ষে ও , নিঃশব্দে এই যে বয়ে যাওয়া ক্রমাগত ক্ষয়ে যাওয়া , শুধু  অপেক্ষা তোমারই। আকাশের হাজারো তারার মাঝে খুঁজি একটি তারা , জানি দেখা হবে না , হবে না কথা হারিয়েছে যে না বলে-কয়ে ই ।

আর্কাইভ